Gold ₹143,650/10g
Silver ₹240.40/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
30 June 2026

৫১ বছর বয়সেও তাকে লাগে ২২! গ্ল্যামার বেড়েই চলেছে সুপারহিট অভিনেত্রী ইন্দ্রাণী হালদারের, জন্মদিন কীভাবে সেলিব্রেট করছেন অভিনেত্রী ইন্দ্রাণী হালদার

৫১ বছর বয়সেও তাকে লাগে ২২! গ্ল্যামার বেড়েই চলেছে সুপারহিট অভিনেত্রী ইন্দ্রাণী হালদারের, জন্মদিন কীভাবে সেলিব্রেট করছেন অভিনেত্রী ইন্দ্রাণী হালদার

ইন্দ্রানী হালদার নামটা সকলের কাছেই পরিচিত। ছোটপর্দা এবং বড়পর্দার পরিচিত অভিনেত্রী তিনি। ইন্দ্রানী হালদার অর্থাৎ পর্দার শ্রীময়ীয়ের জন্মদিন বৃহস্পতিবার, ৬’ই জানুয়ারি। আর এই দিনটা আসার আগেই এক নামী সংবাদমাধ্যমের কাছে সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন নিজের এই বিশেষ দিনটি কিভাবে কাটাবেন! জন্মদিনের দিনটা অভিনেত্রী কোভিড সচেতনতার জন্য উৎসর্গ করেছেন। নিজেই জানিয়েছেন সে কথা। ‘বন্ধু’ সংগঠনের উদ্যোগেই এদিন এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন ছিল বলেই জানিয়েছিলেন তিনি। আর এই অনুষ্ঠানেই নিজের বিশেষ দিনে কিছু মানুষের হাতে কিছু উপহার তুলে দেবেন বলেই জানিয়েছিলেন তিনি।

অভিনেত্রী জানিয়েছিলেন, প্রতিদিন যেভাবে শুরু করেন ঠিক সেভাবেই দিনটা শুরু করবেন। জগন্নাথ দেবের পূজা করেই শুরু হয় অভিনেত্রীর দিন। এদিন ফুল দিয়ে সুন্দর করে ঠাকুরের আসন সাজানোর কথা ছিল তার। তার কথা থেকেই জানা গিয়েছে, জন্মদিনের দিন সকাল সকাল নিউ আলিপুরে ‘বন্ধু’ সংগঠনের দ্বারা আয়োজিত অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল তার। সেখানেই জন্মদিনের কেক কেটেছেন তিনি। দিনের শুরুটা যে ভালভাবেই করেছেন, তা বলাই বাহুল্য।

ইন্দ্রানী হালদার জন্মদিনের আগাম উপহার হিসেবে তার ডিজাইনার বন্ধু ঋতু দাসানির কাছ থেকে একটি কুর্তি আর প্যান্টের সেট উপহার পেয়েছেন। জন্মদিনের দিন সেই পোশাকটাই পরার কথা ছিল তার। আর তার সাথে মায়ের দেওয়া সোনার পেনডেন্ট। সোনার জিনিস তার ভীষণ পছন্দ তা জানেন সকলেই। তাই তার এই বিশেষ দিনে তার মা এটাই তাকে উপহার দিয়েছিলেন। জন্মদিনে খাওয়া-দাওয়াটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। এদিন অভিনেত্রীর খাওয়ার মেনুতে থাকবে, ভাত, ডাল, পাঁচ রকম ভাজা, তরকারি, মাছ, মাংস আর সাথে তার মায়ের হাতের পায়েস।

আরও পড়ুন: এবার সবার সামনে রিনির পর্দা ফাঁস করলো উর্মি! সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকের নতুন এপিসোড, ভাইরাল ভিডিও

প্রতি বছর এই দিনটায় তার বাড়িতে আমন্ত্রিত থাকেন তারকা জগতের অনেকেই। তবে এবছর বর্তমান পরিস্থিতির কথা মনে রেখে কাউকে নিজে থেকে আমন্ত্রণ জানাননি তিনি। তবে তিনি জানিয়েছেন, প্রতিবছরের মত এই বছরেও তার বাড়ির দরজা খোলা থাকবে সকলের জন্য। বোঝাই যাচ্ছে নিজের জন্মদিনটা একটু অন্যভাবেই কাটিয়েছেন অভিনেত্রী।

স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘শ্রীময়ী’ শেষ হয়ে যাওয়ার পরে আপাতত এক মাস ছুটিতে রয়েছেন তিনি। ফেব্রুয়ারি থেকে আবারো তার ব্যস্ততা শুরু হবে। ফেব্রুয়ারি মাসেই ‘কুলের আচার’ ছবিতে শাশুড়ির ভূমিকায় বড়পর্দায় দেখা মিলবে তার। এছাড়াও মার্চ মাস থেকে মৈনাক ভৌমিকের ‘ছুটকি’র শুটিং শুরু করবেন অভিনেত্রী।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment