Gold ₹145,150/10g
Silver ₹242.95/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
10 July 2026

‘তৃণমূলের সবাই বাচ্চা নিয়ে ঘুরছে, আপনারও বাচ্চা হল নাকি?’ বাচ্চার সাথে ফটো পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় নুসরত প্রসঙ্গে টেনে অশ্লীল আক্রমণের শিকার অভিনেত্রী সায়নী ঘোষ

‘তৃণমূলের সবাই বাচ্চা নিয়ে ঘুরছে, আপনারও বাচ্চা হল নাকি?’ বাচ্চার সাথে ফটো পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় নুসরত প্রসঙ্গে টেনে অশ্লীল আক্রমণের শিকার অভিনেত্রী সায়নী ঘোষ

প্রথমবার রাজনীতির ময়দানে নেমে হেরে গিয়েও পিছু হটেননি টলিউড অভিনেত্রী সায়নী ঘোষ। বরং রাজনীতির ময়দানে তার জনপ্রিয়তা উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও সমান জনপ্রিয় টলিউডের এই অভিনেত্রী। কিন্তু এবার সোশ্যাল মিডিয়ায় একটি শিশুর সঙ্গে ফটো পোস্ট করে অশ্লীল আক্রমণের শিকার হতে হল অভিনেত্রী সায়নী ঘোষকে।

প্রসঙ্গত অভিনেত্রী এদিন তার সোশ্যাল মিডিয়ায় একটি সাদাকালো ফটো পোস্ট করেছিলেন যেখানে তাকে একটি বাচ্চার সঙ্গে খুনসুটি করতে দেখা যায়। তার অনুগামীদের এই ফটো দারুণ পছন্দ হলেও জনৈক নেটিজেন তাকে ব্যঙ্গ করতে ছাড়েননি।অভিনেত্রীর ফটোর কমেন্ট সেকশনে স্বপন কুমার ঘোষ নামক ওই ব্যক্তি লিখেন তৃণমূলের সকলে এখন বাচ্চা সমেত ঘুরছে।

পাশাপাশি টলিউড অভিনেত্রী এবং তৃণমূল সাংসদ নুসরত জাহানের নাম না করেও তার প্রসঙ্গ টেনে এনে তিনি লেখেন যে তিনি ভেবেছেন নুসরতের পথ অনুসরণ করে সায়নী ঘোষেরও হয়তো সন্তান হয়েছে। তবে এরপর তিনি গোটা বিষয়টিকে মজার ছলে নেওয়ার অনুরোধ জানান।

আরও পড়ুন: ‘হট এন্ড বোল্ড’ ফটো শেয়ার করে শীতের বিকেলে সোশ্যাল মিডিয়ায় আগুন ধরালেন অভিনেত্রী মনামী ঘোষ, ফটো তুমুল ভাইরাল নেট দুনিয়ায়, লাস্যময়ী ছবি শেয়ার করে ফ্যানের ‘মুড ভালো করলেন’ সুপারস্টার মনামী!

তবে অভিনেত্রী অবশ্য মোটেও হালকাভাবে নেননি।বরং পাল্টা প্রতিবাদ করে জানিয়েছেন ব্যক্তিগত বিষয় নিয়ে মন্তব্য করা উচিত নয়। বলাই বাহুল্য সায়নী টলিউডের সেই সমস্ত অভিনেত্রীদের একজন যিনি ট্রোলের সম্মুখীন হলে কখনোই পাল্টা প্রতিবাদ করতে ছাড়েননা। তাই এক্ষেত্রেও অশ্লীল মন্তব্যের শিকার হয়েও পাল্টা প্রতিবাদ করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে।

আরও পড়ুন: ‘সবাই ডাক পায় ‘দিদি নাম্বার ওয়ানে’, কিন্তু সুযোগ মেলে না ‘মিঠাই সৌমিতৃষার! ‘কি কারণে এই অবহেলা ‘মিঠাই’য়ের প্রতি’, প্রশ্ন ক্ষুব্ধ ভক্তদের

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment