Gold ₹146,700/10g
Silver ₹245.52/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
27 July 2026

‘যারা কুকুর ভালোবাসেন তারা সবাই একজোট হন’! শ্রীলেখা মিত্রের হেনস্থার বিরুদ্ধে এবার মুখ খুলে তার পাশে দাঁড়ালেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়

‘যারা কুকুর ভালোবাসেন তারা সবাই একজোট হন’! শ্রীলেখা মিত্রের হেনস্থার বিরুদ্ধে এবার মুখ খুলে তার পাশে দাঁড়ালেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ফেসবুক লাইভ এর মাধ্যমে অনুগামীদের সঙ্গে একটি দুঃসংবাদ ভাগ করে নিয়েছিলেন টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তিনি জানিয়েছিলেন তিনি বর্তমানে যে অ্যাপার্টমেন্টে থাকেন সেই অ্যাপার্টমেন্টের কিছু মানুষ জনের পছন্দ নয় তার কুকুর প্রেম। সোশ্যাল মিডিয়ার দৌলতে অনেকেই জানেন শ্রীলেখা মিত্র কুকুরদের অত্যন্ত ভালোবাসেন এবং নিজ দায়িত্বে তিনে কুকুরদের সাধ্যমত চিকিৎসা এবং খাবার দাবারের ব্যবস্থা করে থাকেন।

কিন্তু এ দিনের ফেসবুক লাইভে অভিনেত্রী জানিয়েছেন তার অ্যাপার্টমেন্টের কিছু মানুষজন বিষ প্রয়োগ করে তার কুকুরগুলিকে মেরে ফেলার কথা বলছে। যে কারণে অ্যাপার্টমেন্ট বেচে দিয়ে অন্য কোথাও গিয়ে থাকার কথা ভাবছেন বর্তমানে অভিনেত্রী।

এবার গোটা বিষয়টি নিয়ে মুখ খুলে তীব্র প্রতিবাদ করে তার পাশে দাঁড়ালেন রানী রাসমণি খ্যাত অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। এদিন একটি ভিডিওর মাধ্যমে দিতিপ্রিয়া জানিয়েছেন তিনি নিজেও খুব ভালোবাসেন কুকুর এবং শ্রীলেখা মিত্রকে তিনি 2019 সাল থেকে অভিযাত্রিক সিনেমায় কাজের সূত্রে চেনেন।

আরও পড়ুন: ‘আমাকে নিজের ঘনিষ্ঠ বন্ধু বলতো, অথচ বিয়েতে নিমন্ত্রণ করলোনা’! অনস্ক্রিন ‘মা’ অনিন্দিতার বিয়েতে নিমন্ত্রণ না পেয়ে অভিমানী অভিনেত্রী শ্রুতি দাস, ‘মা’ অনিন্দিতার বিয়েতে আমন্ত্রণও পাননি শ্রুতি

​পাশাপাশি এই পরিস্থিতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সমস্ত কুকুর প্রেমীদের একজোট হওয়া উচিত বলে জানিয়েছেন অভিনেত্রী। বলাই বাহুল্য শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে হওয়া হেনস্থায় এমনিতেই রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল সোশ্যাল মিডিয়ায় ।এবার দিতিপ্রিয়া তার পাশে দাঁড়ানোয় নেটিজেনরা প্রশংসা করেছেন তার সাহসিকতার।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment