Gold ₹146,350/10g
Silver ₹244.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
17 July 2026

‘কঠিন রোগে অন্তর্ধান করলেন সকলের প্রিয় রোহিত কাকু’! ‘শ্রীময়ী’র রোহিত সেনকে এবার শ্রদ্ধাঞ্জলি অর্পণ করলেন ইউটিউবার ঝিলম গুপ্তা, তুমুল ভাইরাল ভিডিও

‘কঠিন রোগে অন্তর্ধান করলেন সকলের প্রিয় রোহিত কাকু’! ‘শ্রীময়ী’র রোহিত সেনকে এবার শ্রদ্ধাঞ্জলি অর্পণ করলেন ইউটিউবার ঝিলম গুপ্তা, তুমুল ভাইরাল ভিডিও

খুব শিগগিরই শেষ হতে চলেছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘শ্রীময়ী’। ইতিমধ্যেই মৃত্যু ঘটেছে ধারাবাহিকের অন্যতম প্রধান চরিত্র রোহিত সেনের। যা নিয়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল সোশ্যাল মিডিয়ায় অনুগামীদের মধ্যে। পাশাপাশি অভিনেতা টোটা রায়চৌধুরী যিনি ধারাবাহিকের রোহিত সেনের চরিত্রে অভিনয় করতেন তিনি জানিয়েছেন যে তিনি দর্শকদের ভালোবাসা পেয়ে আপ্লুত। তবে এবার রোহিত সেন চরিত্রের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে দেখা গেল জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ঝিলম গুপ্তাকে।

এদিন একটি ভিডিওর মাধ্যমে ঝিলম জানিয়েছেন তার চোখে রোহিত সেন একজন অত্যন্ত সুপুরুষ এবং ভদ্র মানুষ। যিনি শুধুমাত্র কোটিপতি নন বরং শিল্পপতি হওয়ার পাশাপাশি একজন আদর্শ স্বামীও ছিলেন। তবে কটাক্ষের সুরে জনপ্রিয় ইউটিউবারকে বলতে শোনা গিয়েছে সকলের প্রিয় রোহিত কাকু কি রোগে মারা গেলেন তা এখনো জানতে পারেননি অনুগামীরা।

বরং প্রথম থেকেই ধারাবাহিকের নির্মাতারা জানিয়েছেন কঠিন রোগ হয়েছে রোহিত সেন এর। তবে সেই রোগের নাম আজও অজানা রয়ে গিয়েছে। পাশাপাশি সকলের মনের কথা তুলে ধরতে দেখা গিয়েছে এই বাঙালি ইউটিউবারকে। তিনি জানিয়েছেন এই ধারাবাহিকে ইন্দ্রানী হালদার, টোটা রায়চৌধুরী থেকে শুরু করে ধারাবাহিকের প্রত্যেক কলাকুশলীকে অসাধারণ অভিনয় করতে দেখা গিয়েছে। যে কারণে বোধহয় ধারাবাহিকটি অনুগামীদের মধ্যে এতটা জনপ্রিয় হয়ে উঠতে সক্ষম হয়েছিল।

আরও পড়ুন: শেষপর্যন্ত ফুলঝুড়িকে বিয়ের প্রস্তাব দিল লালন! ‘ধুলোকণা’ ধারাবাহিকের অনুগামীরা উচ্ছ্বসিত সোশ্যাল মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment