Gold ₹143,400/10g
Silver ₹240.03/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
27 June 2026

বাবার বাইক চালাচ্ছে ছোট্ট ইউভান! বাবা-ছেলের খেলার মুহূর্ত ধরা পড়ল স্যোশাল মিডিয়ায়

বাবার বাইক চালাচ্ছে ছোট্ট ইউভান! বাবা-ছেলের খেলার মুহূর্ত ধরা পড়ল স্যোশাল মিডিয়ায়

মাথা ভর্তি ঝাঁকড়া চুল। কৌতূহলী দুটো চোখ। বাবার বাইকে চড়ে বসার কায়দা শিখেছে রাজ-পুত্র ইউভান। একরত্তি ছেলের বাইক চালানোর ভঙ্গি দেখে অবাক রাজ চক্রবর্তী। রাজের প্রথম উপার্জনে কেনা বাইকে চালকের আসনে ছোট্ট ইউভান! ইনস্টাগ্রামের দেওয়ালে সেই ছবি শেয়ার করলেন পরিচালক রাজ চক্রবর্তী।

দেখতে দেখতে বড়ো হয়ে উঠছে ইউভান। ভোট চলাকালীন ছেলের সঙ্গে সময় কাটানোর তেমন ভাবে সুযোগ হয়নি রাজের। কিন্তু লম্বা ভোট লড়াইয়ের পর এখন অবসরেই আছেন তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী। সেই অবসর যাপনে তাঁর অন্যতম সঙ্গী একমাত্র দোসর ইউভান।

মঙ্গলবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বাবা-ছেলের খেলার কিছু ক্যামেরাবন্দি মুহূর্ত শেয়ার করেন। সেখানে দেখা যাচ্ছে, বাবার বাইকে বসে আছে ইউভান। গাড়ি চালানোর অদম্য চেষ্টা তাঁর চোখে-মুখে। পোস্টের ক্যাপশনে জুড়েছেন, এটি আমার কেরিয়ারের শুরুর দিকের বাইক, ২০০৩ সালে আমার প্রথম উপার্জন দিয়ে এই বাইক কিনেছিলাম। আজ ইউভান এটা চালাতে চাইছে। আমার বিশ্বাস ইউভান বড় হয়ে এই বাইক চালাবে। সেইদিন দেখার অপেক্ষায় রইলাম, এই গাড়ি আমি যত্ন করে তুলে রাখব সেই দিন পর্যন্ত।

আরও পড়ুন: সবচেয়ে কাছের মানুষ কে হারালেন হৃত্বিক রোশন! শোকের ছায়া অভিনেতার পরিবারে, কান্নায় ভেঙে পড়লেন অভিনেতা হৃত্বিক, পরলোক গমন করলেন পরিবারের অন্যতম সদস্য

 

স্টারকিড রাজশ্রী পুত্র ছোট্ট ইউভান এখন থেকেই নেট দুনিয়ায় দাপিয়ে বেড়াচ্ছে। এর আগে কখনও সে সান্তাক্লজ হয়েছে, কখনও বা বাঙালিবাবু সেজেছে। মা-বাবার আদরের ইউভান ব্যাপক ভাইরাল স্যোশাল মিডিয়ায়।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment