Gold ₹146,400/10g
Silver ₹245.00/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
18 July 2026

অবশেষে সামনে এল শাহরুখ-কন্যা সুহানার বয়ফ্রেন্ডের ছবি! অভিনেতা চাঙ্কি পান্ডের বাড়ি বিয়ে হবে সুহানার, জোর জল্পনা বলিউডে, ভাইরাল শাহরুখ কন্যার প্রেমিকের ছবি

অবশেষে সামনে এল শাহরুখ-কন্যা সুহানার বয়ফ্রেন্ডের ছবি! অভিনেতা চাঙ্কি পান্ডের বাড়ি বিয়ে হবে সুহানার, জোর জল্পনা বলিউডে, ভাইরাল শাহরুখ কন্যার প্রেমিকের ছবি

বলিউড বাদশা শাহরুখ খানের মেয়ে সুহানা খান এখনো পর্যন্ত বলিউডে ডেবিউ না করলেও ভারতে তার অনুগামী সংখ্যা নেহাত কম নয়ম বর্তমানে আমেরিকায় উচ্চশিক্ষার জন্য রয়েছে শাহরুখ খানের কন্যা সুহানা খান। তবে ভারতে ফিরেই তিনি করণ জোহরের পরিচালনার মাধ্যমে ডেবিউ করবেন বড়পর্দায়, এমন জল্পনা বেশ কিছুদিন হল শোনা যাচ্ছে বলিউডের অন্দরে। তবে এবার সামনে এলো সুহানা খানের বয়ফ্রেন্ডের ছবি, যা দেখে বেজায় চমকে গিয়েছেন সুহানার ভারতীয় পুরুষ অনুগামীরা।

জানা গিয়েছে বলিউড অভিনেতা চাঙ্কি পান্ডের ভাইয়ের ছেলে আহান পান্ডের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্কে রয়েছেন সুহানা খান। সোশ্যাল মিডিয়ার দৌলতে তার অনুগামীরা সকলেই জানেন যে চাঙ্কি পান্ডের কন্যা অনন্যার সঙ্গে বেজায় বন্ধুত্ব রয়েছে সুহানা খানের। তবে বন্ধুত্বের পিছনে যে অনন্যা পান্ডের খুড়তুতো ভাই আহান রয়েছেন, সে কথা অনেকেই জানেন না।

সম্প্রতি সামনে এসেছে সুহানা খান এবং তার প্রেমিক আহানের বেশ কিছু ফটো। যা মুহূর্তে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাদের সঙ্গে সেই ফটোতে দেখতে পাওয়া গিয়েছে অনন্যা পান্ডেকেও। সম্প্রতি জানা গিয়েছে সুহানা পড়াশোনা শেষ করে ভারতে ফিরলেই তিনি এবং তার প্রেমিক একসঙ্গে ডেবিউ করবেন বলিউডে। বলাই বাহুল্য সব ঠিকঠাক থাকলে শেষ পর্যন্ত অভিনেতা চাঙ্কি পান্ডের বাড়ির বউ হতে দেখা যাবে বলিউড বাদশা শাহরুখ খানের কন্যা সুহানা খানকে।

আরও পড়ুন: বয়সকে পাত্তা না দিয়েই নতুন অভিনেত্রীদের টক্কর দিচ্ছেন অভিনেত্রী রত্না ঘোষাল! সেকাল হোক বা একাল নিজের অভিনয় দক্ষতা দিয়ে টেলিভিশন জগৎ মাতিয়ে রেখেছেন অভিনেত্রী রত্না ঘোষাল

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment