এই মুহূর্তে স্টার জলসার একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলো ‘খরকুটো’। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছে টলিউড অভিনেত্রী তৃণা সাহাকে। প্রসঙ্গত প্রথমদিকে এই ধারাবাহিকের জনপ্রিয়তা আকাশছোঁয়া হলেও বর্তমানে ক্রমাগত কমছে এই ধারাবাহিকের চাহিদা। যে কারণে কিছুদিন আগেই বদলে যেতে দেখা গিয়েছে এই ধারাবাহিক সম্প্রচারের সময়।

তবে এবার ধারাবাহিকের গল্পের নতুন চমক দারুণ পছন্দ হয়েছে দর্শকদের। যে কারণে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আবারও খরকুটোকে পছন্দ করার কথা জানাচ্ছেন তারা। প্রসঙ্গত এই ধারাবাহিকের অন্যতম একটি গুরুত্বপূর্ণ চরিত্র হলো সাজি যাকে নিষিদ্ধ পল্লীতে বিক্রি করে দিয়েছিল তার স্বামী স্রোত। কিন্তু বর্তমানে মুখার্জি পরিবারের লোকেরা উদ্ধার করতে সক্ষম হয়েছে তাদের বাড়ির মেয়েকে।
আরও পড়ুন: বিয়ে না করার প্রধান কারণ উত্তমকুমার! সাবিত্রীর জীবনে বহু সত্যের উন্মোচন
এর পরেই লজ্জিত সাজিকে ধারাবাহিকের নায়িকা গুনগুন জানিয়েছে তার চোখ দিয়ে জল নয় বরং আগুনঝরা উচিত। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এদিন দর্শকরা জানিয়েছেন এই ধারাবাহিকের পর্বটি দীর্ঘদিন মনে থেকে যাবে তাদের। কারণ একেবারে বাস্তব থেকে উঠে এসেছে এই ধারাবাহিকের পর্বটি, এমনটাই মনে করছেন তারা।
View this post on Instagram
আরও পড়ুন: Kavya Maran Wedding: অনিরুদ্ধর সঙ্গে কি বিয়ের পিঁড়িতে কাব্য মারান? ছড়াল জল্পনা
পাশাপাশি আগে ধারাবাহিকের গল্প অতিনাটকীয় হলেও বর্তমানে তা বাস্তব কেন্দ্রিক হয়ে উঠেছে বলে প্রশংসা করতে দেখা গিয়েছে নেটিজেনদের। সব মিলিয়ে এই মুহূর্তে আবারও বাড়ছে খরকুটোর জনপ্রিয়তা।
View this post on Instagram




