Silver ₹74.52/g Kolkata 32°C 9 June 2026

‘উড়ন্ত সিঁদুর উড়ন্ত বিয়ে নয় এবার একটা সুস্থ বিয়ে দেখতে পাবো’! সাহেবের চিঠির নতুন প্রোমো দেখার পর বলছেন নেটিজেনরা, ধামাকা প্রোমো সাহেবের চিঠির, ভাইরাল ভিডিও

‘উড়ন্ত সিঁদুর উড়ন্ত বিয়ে নয় এবার একটা সুস্থ বিয়ে দেখতে পাবো’! সাহেবের চিঠির নতুন প্রোমো দেখার পর বলছেন নেটিজেনরা, ধামাকা প্রোমো সাহেবের চিঠির, ভাইরাল ভিডিও

স্টার জলসার অন্যতম জনপ্রিয় সাহেবের চিঠি ধারাবাহিকে বিগত দিনগুলোতে আমরা দেখেছি যে সাহেবের জীবনে চিঠি যে এক টুকরো আলো হয়ে এসেছে তা তার মা বুঝতে পারছে। তার মা আরো বুঝতে পারছে যে রাইমা তার ছেলের জন্য কোনদিনই উপযুক্ত ছিল না। সম্প্রতি ধারাবাহিকে দেখানো হচ্ছে যে চিঠি দেওয়া চ্যালেঞ্জ একসেপ্ট করে সাহেব যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে তখন রাইমা ষড়যন্ত্র করে সে এসে সাহেবের হাতে পায়ে ধরে অনুরোধ করে সাহেব যেন কাম ব্যাক শো তে না যায়। রাইমার অভিসন্ধি সফল হয়, রাইমা হাতে পায়ে ধরায় সাহেব গলে যায় এবং শো তে যায় না।

অন্যদিকে সেই শোতে জনগণ উত্তেজিত হয়ে উঠেছে। উত্তেজিত জনতাকে সামলাতে স্টেজে উঠে পড়ে চিঠি তার হাতে একটি কাগজ সেই কাগজটি পড়ে সে বলে যে সাহেব মুখার্জি চিঠি লিখেছে তার দর্শকদের জন্য। নিজের বুদ্ধি দিয়ে কোনোভাবে উত্তেজিত জনতাকে সামলায় সে। সাহেবের ভাবমূর্তি অক্ষুন্ন রাখে সে। এই ঘটনায় অবাক হয়ে যায় সাহেব আর সাহেবের মা বুঝতে পারে চিঠি সাহেবের জন্য যোগ্য মেয়ে। তাই নিজের পরবর্তী স্টেপ তিনি ঠিক করে ফেলে মুহূর্তের মধ্যেই।

সম্প্রতি এই ধারাবাহিকের নতুন একটি প্রোমো এসেছে যেটিকে ধামাকা প্রোমো বলা যেতে পারে। সাহেবের চিঠি ধারাবাহিকে দেখা যাচ্ছে যে, সাহেবের মা চিঠির বাড়িতে গিয়েছে এবং সে চিঠি কে বলছে তুমি পারবে একমাত্র আমার ছেলের জীবনে আবার আলো ফিরিয়ে আনতে। চিঠি তখন জিজ্ঞেস করছে কোন অধিকারে? সাহেবের মা বলে, স্ত্রীর অধিকারে। সাহেবের মা চিঠিকে জিজ্ঞেস করে, সব জেনে তুমি সাহেব কে বিয়ে করবে? চিঠি রাজি হয়। অন্যদিকে সাহেব যখন বিয়ের কথা শোনে, তখন তার মাকে জিজ্ঞেস করে সব সত্যি জেনে কি আমাকে বিয়ে করবে? তার মা বলে এমন একজন আছে যে
সব জেনেই তোকে বিয়ে করবে। কী হবে যখন সাহেব জানতে পারবে তার পাত্রী আসলে চিঠি! অন্যদিকে এই প্রোমো দেখার পর দর্শকরা উচ্ছ্বসিত যে, কনে বদল, বর বদল, উড়ন্ত সিঁদুর আর নয়। এবার অন্তত একটা সুস্থ স্বাভাবিক বিয়ে তারা দেখতে পাবেন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment

নিজস্ব প্রতিনিধি

দ্য বেঙ্গল স্টোরি সংবাদ বিভাগের নিজস্ব প্রতিনিধি দল। আমরা সর্বদা নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ খবর আপনাদের কাছে পৌঁছে দিতে দায়বদ্ধ।