Gold ₹143,700/10g
Silver ₹240.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
25 June 2026

‘উড়ন্ত হলুদ এখন অতীত, ধারাবাহিকে এখন দেখানো হচ্ছে পায়ে হলুদ!’ আয় তবে সহচরীতে বর কনের পায়ে হলুদ নিয়ে তুমুল ট্রোল সোশ্যাল মিডিয়ায়, ভাইরাল ভিডিও

‘উড়ন্ত হলুদ এখন অতীত, ধারাবাহিকে এখন দেখানো হচ্ছে পায়ে হলুদ!’ আয় তবে সহচরীতে বর কনের পায়ে হলুদ নিয়ে তুমুল ট্রোল সোশ্যাল মিডিয়ায়, ভাইরাল ভিডিও

স্টার জলসার অত্যন্ত জনপ্রিয় সিরিয়াল ‘আয় তবে সহচরী’। সহচরীর পড়াশোনা নিয়ে এই ধারাবাহিক শুরু হলেও পরবর্তীকালে এই ধারাবাহিকে সহচরীর স্বামী সমরেশের পরকীয়া, দেবীনার শয়তানি ইত্যাদি গুরুত্ব পেতে শুরু করে। সম্প্রতি ধারাবাহিকে দেখানো হচ্ছে টিপুর দ্বিতীয়বার বিয়ে হচ্ছে, আর এই বিয়ে নিয়ে সুজাতার বদমাইশি দেখানো হচ্ছে। টিআরপির জন্য গল্পে নিত্য নতুন দেখানো হচ্ছে। দেবিনার সঙ্গে যখন সমরেশের বিয়ে ঠিকঠাক হয় তখন বৌদির সংসার বাঁচাতে যেচে পরে সমরেশের বিয়ে ভেস্তে দিতে সহচরীর দেওর বুবাই বিয়ে করে নেয় দেবিনাকে।

কিছুদিন আগে দেখানো হচ্ছিল যে বরফি আবার নিজের পায়ে কুড়ুল দেওয়ার জন্য সুজাতাকে টিপুর জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করছে। আসলে বরফি ভেবেছিল যে, টিপু বরফির প্রতি শুধুই কৃতজ্ঞ, কিন্তু আসলে সে সুজাতাকেই ভালোবাসে। তাই সে নিজেই যেচে পড়ে উদ্যোগী হয় টিপু আর সুজাতার বিয়ে দেওয়ার জন্য। পরে যখন সুজাতার রূপ আস্তে আস্তে প্রকাশ পায় তখন সে বুঝতে পারে যে সে কত বড় ভুল করেছে, কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গেছে সুজাতা তখন উঠে পড়ে লেগেছে টিপুকে বিয়ে করার জন্য।

সম্প্রতি বিয়ের ট্রাক এসেছে সেখানে দেখা যাচ্ছে টিপু সুজাতার গায়ে হলুদ হচ্ছে। গায়ে হলুদের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে যেখানে দেখা যাচ্ছে সুজাতা বরফিকে ইচ্ছে করে ধাক্কা মেরে নীচে ফেলে দেয় আর এর ফলে পায়ে চোট পায়ে বরফি। টিপু তখন নিজের মুখের হলুদ নিয়ে বরফির পায়ে লাগিয়ে দেয়। ব্যাস এভাবেই গায়ে হলুদ হয়ে যায় বরফি আর টিপুর। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে হাসির রোল উঠেছে, সকলে বলছেন এতদিন ধারাবাহিকে উড়ন্ত হলুদ দেখানো হত! এখন গায়ে হলুদের বদলে পায়ে হলুদ দেখানো হচ্ছে। সত্যি নিয়মের একেবারে বারোটা বাজানো হচ্ছে!

আরও পড়ুন: বুক খোলা জ্যাকেটে স্পষ্ট বক্ষ বিভাজিকা! মধুমিতার বোল্ড ফটোশুটে রাতের ঘুম উড়লো নেটিজেনদের, তুমুল ভাইরাল ছবি

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment