Gold ₹144,950/10g
Silver ₹242.57/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
8 July 2026

মাদক বিতর্ক ভুলে এবার বাবা শাহরুখ খানের হাত ধরে বলিউডে আসছেন আরিয়ান খান! উল্লসিত আরিয়ানের অনুগামীরা, শিগগিরই পা রাখবেন বলিউডে, কলার তুলে ঘুরছে শাহরুখ পুত্র আরিয়ান

মাদক বিতর্ক ভুলে এবার বাবা শাহরুখ খানের হাত ধরে বলিউডে আসছেন আরিয়ান খান! উল্লসিত আরিয়ানের অনুগামীরা, শিগগিরই পা রাখবেন বলিউডে, কলার তুলে ঘুরছে শাহরুখ পুত্র আরিয়ান

কিছুদিন আগে মাদক মামলায় জড়িয়ে আর্থার জেলে দিন কাটাতে হয়েছিল বলিউড বাদশা শাহরুখ খানের পুত্র আরিয়ান খান। তবে সেইসব বিতর্ককে পিছনে ফেলার চেষ্টা করছেন আরিয়ান খান। পাশাপাশি সম্প্রতি কোর্টের তরফে জানিয়ে দেওয়া হয়েছে প্রত্যেক সপ্তাহে এখন আর তাকে হাজিরা দিতে হবে না। তবে পুলিশের কাছে জমা ছিল তার পাসপোর্ট।

যে কারণে বিদেশে একটি ফিল্ম মেকিং ওয়ার্কশপে যোগদান করতে যেতে চেয়েও যেতে পারেননি আরিয়ান খান।তবে এবার ইন্ডাস্ট্রির সূত্রের খবর বাবা শাহরুখ খানের হাত ধরে বলিউডে সেই ফিল্ম মেকিং ওয়ার্কশপ করবেন আরিয়ান খান।

প্রসঙ্গত এর আগে আরিয়ান একাধিকবার জানিয়েছিলেন তিনি ক্যামেরার সামনে নয় বরং তিনি ক্যামেরার পিছনে থাকতে বেশী আগ্রহী। যে কারণে সহকারি পরিচালক হিসেবে এবার তাকে দেখতে পাওয়া যেতে পারে বলিউড পরিচালক করণ জোহারের পরবর্তী সিনেমা ‘তখত’ এ। পাশাপাশি শাহরুখ খানের আগামী সিনেমা ‘পাঠান’ এ সহকারী পরিচালকের ভূমিকায় থাকতে পারেন বাদশা পুত্র আরিয়ান।

আরও পড়ুন: সাদা-কালো বিকিনিতে স্পষ্ট ক্লিভেজ! সুপারস্টার ঋতাভরী চক্রবর্তীর হট ফটোয় ঘায়েল নেটদুনিয়া, ঋতাভরীকে দেখে চোখ ফেরানো দায়

জানা গেছে ইতিমধ্যেই বাবার সাহায্য নিয়ে বলিউডে ধর্মা প্রোডাকশন থেকে শুরু করে যশরাজ প্রোডাকশনের সঙ্গে কথা শুরু করেছেন আরিয়ান। যাতে ফিল্ম মেকিং ওয়ার্কশপটি তাদের সাহায্য নিয়ে ভারতেই তিনি যোগদান করতে পারেন।

বলাই বাহুল্য গোটা ঘটনায় উল্লসিত তার অনুগামীরা। বিতর্কিত অতীতকে পিছনে ফেলে তিনি যে এগোনোর চেষ্টা করছেন, সেটাই প্রশংসা কুড়িয়েছে অনুগামীদের কাছ থেকে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment