Gold ₹145,050/10g
Silver ₹242.81/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
13 July 2026

মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রীর পুত্রবধূ হয়েও নিজের ছেলেদের পায়ে হেঁটে দিতে যান স্কুলে, প্রশংসায় নেটবাসী, ভাইরাল ভিডিও

মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রীর পুত্রবধূ হয়েও নিজের ছেলেদের পায়ে হেঁটে দিতে যান স্কুলে, প্রশংসায় নেটবাসী, ভাইরাল ভিডিও

বলিউডে এমন অনেক অভিনেত্রীরাই রয়েছেন যারা বিয়ের পর সবথেকে বেশি প্রাধান্য দিয়েছেন পরিবারকেই। তাদের মধ্যে অন্যতম হলেন জেনেলিয়া ডিসুজা। বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা রিতেশ দেশমুখের সাথে বিয়ে হওয়ার পর থেকেই সংসারী হয়েছেন অভিনেত্রী। দীর্ঘদিন সম্পর্কে থাকার পর ২০১২ সালে অভিনেতার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন অভিনেত্রী। তারপর থেকেই তিনি সরে যান অভিনয় জগৎ থেকে। বলাই বাহুল্য, বিয়ের পর নিজেদের দুই ছেলে ও পরিবারকে সময় দেওয়াকেই বেছে নিয়েছিলেন অভিনেত্রী।

তবে অনেকেই জানেন না জেনেলিয়া ডিসুজা মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রীর পুত্রবধূ। মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিলাসরাও দেশমুখের পুত্রবধূ তিনি। একজন প্রাক্তন মন্ত্রীর পরিবারের সদস্য হিসেবে তারা একাধিক সুযোগ-সুবিধা পেয়ে থাকেন। তবে শুরু থেকেই সেভাবে মন্ত্রীর পরিবারের সদস্য হিসেবে কোনো রকম কোনো সুযোগ-সুবিধা নিতে রাজি ছিলেন না জেনেলিয়া ডিসুজা। অবশ্য তার ছেলে রিতেশ দেশমুখও সেভাবে সুযোগ-সুবিধা নেওয়ার পক্ষপাতী নন।

২০০৩ সালে ‘তুঝে মেরি কাসাম’ ছবির হাত ধরেই অভিনয় জগতে পা রেখেছিলেন জেনেলিয়া। খুব অল্পসময়ের মধ্যেই দর্শকমহলে একজন ভালো অভিনেত্রী হিসেবে পরিচিতি পেয়েছিলেন তিনি। পরবর্তীকালে বলিউডের একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন। তার ভক্তের সংখ্যাও নেহাত কম ছিল না। উল্লেখ্য, বড়পর্দাতে রিতেশ দেশমুখের সাথেও একাধিক ছবিতে স্ক্রিন শেয়ার করেছেন অভিনেত্রী। তবে বিয়ের পর অভিনয় জগৎ থেকে সরে যাওয়াটা তার সম্পূর্ণ নিজের সিদ্ধান্ত ছিল। এত বড় পরিবারের সদস্য হয়েও তার মধ্যে এতোটুকু অহংকার বোধ নেই। নিজের দুই ছেলেকে মাঝে মাঝেই তিনি পায়ে হেঁটে স্কুলে দিতে যান। সম্প্রতি সেই দৃশ্যের একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যার জন্য নেটিজেনদের মাঝে তিনি প্রশংসিত হয়েছেন।

আরও পড়ুন: দাদাগিরি মঞ্চে দারুণ চমক! বোতলের উপর চেয়ার-টেবিল ব্যালেন্স করে দাঁড় করিয়ে সৌরভ গাঙ্গুলী কে চমকে দিলেন এক প্রতিযোগী, ভাইরাল ভিডিও

সোশ্যাল মিডিয়াতে অভিনেত্রী ভালোই অ্যাক্টিভ। নিজের স্বামী ও দুই ছেলেকে নিয়ে প্রায়ই ছবি শেয়ার করেন অভিনেত্রী। রিতেশ দেশমুখ ও জেনেলিয়া ডিসুজা একাধিক রিল ভিডিও বানিয়ে থাকেন একসাথে, তা নেটদুনিয়ায় ভাইরালও হয় ঝড়ের গতিতে। তাদের সোশ্যাল মিডিয়ায় পাতায় চোখ রাখলেই সিরিয়াল ভিডিও এবং ছবির দেখা মিলবে। দীর্ঘদিন সম্পর্কে থাকার পর বিয়ে করেছিলেন তারা। তবে বিয়ের এত বছর পরেও তাদের ভালবাসায় এতটুকুও ভাটা পড়েনি, তারা তাদের দেখেই স্পষ্ট হয়।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment