Gold ₹144,300/10g
Silver ₹241.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
9 July 2026

আবার বিয়ের পিঁড়িতে গঙ্গারাম! ষ্টার জলসা ধারাবাহিকের ২ টো বিয়ের নতুন প্রোমো নিয়ে ট্রোলের মুখে চ্যানেল, ভাইরাল ভিডিও

আবার বিয়ের পিঁড়িতে গঙ্গারাম! ষ্টার জলসা ধারাবাহিকের ২ টো বিয়ের নতুন প্রোমো নিয়ে ট্রোলের মুখে চ্যানেল, ভাইরাল ভিডিও

বর্তমানে যেকোনো ধারাবাহিকে নায়ক-নায়িকার একাধিক বিয়ে হওয়া যেন স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। কোন নির্দিষ্ট চ্যানেলের ক্ষেত্রে নয়, এটি সব চ্যানেলের সব ধারাবাহিকের নিয়ম হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি একাধিক বিয়ে নিয়ে ট্রোলের মুখে স্টার জলসা। আবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছে গঙ্গারাম। তারই প্রমো ভাইরাল হয়েছে। যার জেরে নেটিজেনদের মধ্যে তুমুল সমালোচনার মুখে পড়েছে স্টার জলসা।

স্টার জলসার একাধিক ধারাবাহিকে একই নায়ক-নায়িকার একাধিক বিয়ের দৃশ্য দেখানো হয়েছে। জীবন সাথী, শ্রীময়ী, বরণের পর এবার সেই তালিকায় যুক্ত হল গঙ্গারাম। সম্প্রতি টেলিভিশনের পর্দায় ‘গঙ্গারাম’ ধারাবাহিকের একটি নতুন প্রমো দেখানো হয়েছে। যেখানে গঙ্গারাম নিজের আইবুড়োভাতে ফোন করে টায়রাকে নিমন্ত্রণ জানাচ্ছে। আর সেই কথা শুনে বেজায় চটেছে টায়রা। সম্প্রতি এই প্রমো গোটা নেটদুনিয়াতে ভাইরাল হওয়ার পরই ধারাবাহিকের পাশাপাশি উক্ত চ্যানেলও ট্রোলের মুখে পড়েছে।

নেটিজেনদের অধিকাংশের মত, একজনের এতবার বিয়ে কেন দেখানো হচ্ছে? আবার কেউ কেউ বলেছেন, সুস্থ স্বাভাবিক গল্প চ্যানেল কর্তৃপক্ষ কেন দেখান না? আবার কেউ কেউ বলে বসেছেন, “লীনা মুক্ত জলসা চাই।” এরম বিভিন্ন ধরনের মন্তব্যের মুখে পড়েছে চ্যানেল কর্তৃপক্ষ। তবে এই সমস্ত মন্তব্যের কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি কর্তৃপক্ষের তরফ থেকে। মুখে কুলুপ এঁটেছেন ধারাবাহিকের পরিচালকও।

আরও পড়ুন: Aamir Khan Wedding: ৫ জুলাই তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান, ছিমছাম অনুষ্ঠানে থাকছেন কারা?

স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হল ‘গঙ্গারাম’। অনস্ক্রিন গঙ্গারাম ও টায়রার রসায়ন পছন্দ দর্শকদের। তবে সম্প্রতি এই ধারাবাহিকের নতুন প্রমো ভাইরাল হওয়ার পর থেকেই রীতিমতো ট্রোল করা হয়েছে। তবে ‘গঙ্গারাম’ অনুরাগীরা এই এপিসোডটি দেখার অপেক্ষায় রয়েছেন। তারা এবার ধারাবাহিকে টায়রা ও গঙ্গারামের মিলন পর্ব দেখতে চান।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment