Gold ₹144,800/10g
Silver ₹242.35/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 32°C
11 June 2026

বিয়ের সময় মন্ডপ ছেড়ে পালিয়ে গেলো গৌরি! মা কালীর ইচ্ছায় পালিয়ে আসা গৌরির মাথায় সিঁদুর দিল ইশান, তুমুল ভাইরাল ভিডিও, দেখুন বিয়ের প্রোমো

বিয়ের সময় মন্ডপ ছেড়ে পালিয়ে গেলো গৌরি! মা কালীর ইচ্ছায় পালিয়ে আসা গৌরির মাথায় সিঁদুর দিল ইশান, তুমুল ভাইরাল ভিডিও, দেখুন বিয়ের প্রোমো

সম্প্রতি জি বাংলার পর্দায় শুরু হচ্ছে নতুন ধারাবাহিক ‘গৌরী এলো’র সম্প্রচার। এর আগে অনুগামীরা এই ধারাবাহিকের প্রোমো থেকে জানতে পেরেছিলেন মূলত ভক্তি এবং আধ্যাত্মিকতাবাদকেই প্রাধান্য দেবে এই ধারাবাহিক। পাশাপাশি অনুগামীদের মনোরঞ্জনের জন্য জানানো হয়েছিল এই ধারাবাহিকের মুখ্য চরিত্র গৌরী এবং ঈশান আসলে হর পার্বতীর অংশ।

তাই তাদের মিলন আগে থেকেই স্থির করে রাখা আছে। এর আগে একাধিক সাক্ষাৎকারে এই ধারাবাহিকের নির্মাতা এবং কলাকুশলীরা জানিয়েছিলেন অন্ধবিশ্বাস নয় বরং বিজ্ঞানের সঙ্গে ভক্তির মিলন ঘটানোই তাদের উদ্দেশ্য এই ধারাবাহিকের মাধ্যমে। তবে এবার সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হওয়া নতুন প্রোমোতে দর্শকরা দেখতে পেলেন গৌরী এবং ঈশানের বিয়ের দৃশ্য।

প্রসঙ্গত গ্রামের মোড়লের ঠিক করে দেওয়া পাত্রের সঙ্গে বিয়ে না করে ডাক্তারবাবু ঈশানকে বাঁচানোর জন্য ছুটে গিয়েছিল নায়িকা গৌরী। এবং সেখানেই তাকে নেতিবাচক চরিত্রদের হাত থেকে বাঁচানোর জন্য মা কালীর মূর্তি তলা থেকে একমুঠো সিঁদুর নিয়ে বিবাহ করতে দেখা যায় ধারাবাহিকের নায়ক ঈশানকে।

আরও পড়ুন: “আপনার এত দুঃখ কেন হচ্ছে? আপনাকে কী কোহিনূর দিয়ে গিয়েছে? – রানী এলিজাবেথের মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় শোকজ্ঞাপন করে ট্রোল হলেন রাজ ঘরনী শুভশ্রী, ভাইরাল ছবি

এই দৃশ্য দেখার পর ‘গৌরী এলো’ ধারাবাহিকের অনুগামীরা জানাচ্ছেন স্বয়ং মা কালীর আশীর্বাদ নিয়ে বিবাহ সম্পন্ন হয়েছে এই ধারাবাহিকের নায়ক এবং নায়িকার। পাশাপাশি এদিন ধারাবাহিকের গোটা পর্ব দেখার জন্য উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গিয়েছে ধারাবাহিকের অনুগামীদের।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment