Gold ₹146,350/10g
Silver ₹244.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
19 July 2026

সুখবর বাংলার ছোট পর্দার জগতের! মা হলেন অভিনেত্রী মোনালিসা পাল, কোল আলো করে করে এলো এক মিষ্টি শিশু, ভাইরাল ছবি

সুখবর বাংলার ছোট পর্দার জগতের! মা হলেন অভিনেত্রী মোনালিসা পাল, কোল আলো করে করে এলো এক মিষ্টি শিশু, ভাইরাল ছবি

মনে পড়ে সংগীত বাংলার “হাওড়া ব্রিজ” শোটির সঞ্চালিকা মোনালিসা পালকে? হ্যাঁ ঠিকই ধরেছেন আমরা অভিনেত্রী মোনালিসার কথাই বলছি। দীর্ঘদিন পর্দার থেকে উধাও রয়েছেন অভিনেত্রী। না কোন চ্যানেলে তাঁকে সঞ্চালিকা রূপে দেখতে পাওয়া যাচ্ছে না কোন ধারাবাহিকে কাজ করতে দেখতে পাওয়া যাচ্ছে। রীতিমতো মন দিয়েছেন সংসারে। বিয়ের পর স্বামীকে নিয়ে সুখে সংসার করছেন তিনি। তবে অভিনেত্রী তাঁর ব্যক্তিগত জীবন একান্ত ব্যক্তিগত রাখতেই পছন্দ করেন। অভিনেত্রী প্রেম থেকে বিয়ে আর এখন সন্তান সবটাই ঘটেছে চুপিসারে। তবে এত ভালো ঘটনা কি চেপে রাখা যায়। বলেই ফেলি, মা হয়েছেন অভিনেত্রী মোনালিসা পাল। জানা গিয়েছে একটি ফুটফুটে মিষ্টি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। মা ও সন্তান দুজনেই সুস্থ।

৯০ এর দশকের টলিপাড়ার জনপ্রিয় মুখের মধ্যে একটি হলো মোনালিসা। নিজের বিনোদন জগতে ক্যারিয়ারের সূচনা ঘটিয়েছিলেন সংগীত বাংলায় একটি নন ফিকশন শো এর হাত ধরে। হাওড়া ব্রিজ সঠিক সেই সময় যুবক-যুবতীদের কাছে বেশ উন্মাদনার বিষয় ছিল। অভিনেত্রী সেই মিষ্টি হাসি পছন্দ করতেন একটা বিশাল অংশের দর্শক মহল। শোয়ের সাথে সাথে জনপ্রিয়তা পেয়েছিলেন সঞ্চালিকা নিজেও। আর তারপরেই ছোট পর্দা ধারাবাহীকে অভিনয়ের সূত্রপাত। বহু ধারাবাহিকে তাঁকে দেখতে পাওয়া গিয়েছে। তারমধ্যে “কে আপন কে পর” ধারাবাহিকের তন্দ্রার চরিত্র বিপুল জনপ্রিয়তা এনে দিয়েছিল অভিনেত্রীর ঝুলিতে।

প্রসঙ্গত নিজের কাজ তো আছেই। তবে তার সাথে সংসার পাততে হবে। ২০১৮ সালে অভিনেত্রী বিবাহ বন্ধনে আবদ্ধ হন নিজের ছেলেবেলার বন্ধু বিশ্বজিৎ সরকারের সাথে। ছোটবেলার প্রেম পরিনতি পায় বিবাহ বন্ধনের হাত ধরে। তবে স্বামী যুক্ত নন বিনোদন জগতের সাথে। অভিনেত্রী একাই রয়েছেন নিজের কাজের জগতে।

আরও পড়ুন: রহস্যময় পুরুষের সঙ্গে ঘনিষ্ঠ ফটো পোস্ট বিবৃতি চ্যাটার্জির! ‘এটা কি দেবলীনার স্বামী তথাগত?’, প্রশ্ন নেটিজেনদের, ভাইরাল ছবি

যদিও বিয়ের সময় অভিনেত্রী জানিয়েছিলেন বিয়ের পরেও নিজের কাজ তিনি চালিয়ে যেতে চান। তার শ্বশুরবাড়ি এবং স্বামী এতটাই সার্পোটিভ যে তিনি সারাদিন নিজের কাজ করতে পারবেন। বিয়ের পর খুব অল্প ধারাবাহীকে তাঁকে দেখতে পাওয়া গেলেও বেশ কয়েকটি কাজ করেছেন তিনি। বর্তমানে এখন আর তাঁকে কোন কাজ করতে দেখতে পাওয়া যাচ্ছে না। তার কারণ হয়তো অভিনেত্রীর সংসার এবং সন্তানসম্ভবা অবস্থা। কিছু পরেই হয়তো নিজের সংসার এবং একরত্তি পুত্রকে সামলে আবার নিজের কাজের জগতে ফিরবেন অভিনেত্রী। মোনালিসা এবং তাঁর একমাত্র পুত্র সন্তানের জন্য সুস্থতা এবং শুভত্ব তো কামনা করে এমনটাই আশা রাখছেন দর্শক।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment