Gold ₹143,450/10g
Silver ₹240.12/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
30 June 2026

আগামী বছরেই রিয়েল জীবনে সাত পাকে বাঁধা পড়বেন এই টলি তারকারা

বিয়ের মরশুমে পাল্লা দিয়ে চলছে বিয়ের পালা। গতকালই সাত পাকে আবদ্ধ হয়েছে দেবলীনা এবং গৌরব। কয়েকদিন ধরেই

আগামী বছরেই রিয়েল জীবনে সাত পাকে বাঁধা পড়বেন এই টলি তারকারা

বিয়ের মরশুমে পাল্লা দিয়ে চলছে বিয়ের পালা। গতকালই সাত পাকে আবদ্ধ হয়েছে দেবলীনা এবং গৌরব। কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে এই দুই তারকার অসংখ্য ছবি। হলদি থেকে মেহেন্দি, বিয়ে থেকে অনুষ্ঠান সব পেরিয়ে আজ এই দুজন রিয়েল লাইফের জুটি। কিন্তু বাকিরাও পিছিয়ে থাকবেন কেন? কখনোই না। শোনা গিয়েছে সামনের বছরেই বিয়ের লম্বা লাইন লাগতে চলেছে টলি পাড়ায়।

ফেব্রুয়ারিতেই বিয়ের আসর বসবে খরকুটোর অভিনেত্রী তৃনার। পাত্র কৃষ্ণকলির নিখিল। ইতিমধ্যেই চলছে বিয়ের প্রস্তুতি। এমনকি বিয়ের তালিকায় আছেন টেলিভিশন ইন্ডাস্ট্রির অত্যন্ত চেনা দুই মুখ প্রমিতা, তাঁর বিয়ে হবে আরেক পরিচিত মুখ রুদ্রজিতের সঙ্গে৷ বহু দিন ধরেই টেলি পর্দায় কাজ করেছেন এই জুটি এবার পালা রিয়েল লাইফের। অন্যদিকে পিছিয়ে নেই শ্রীমাও। শ্রীমা ও গৌরবের প্রেমও চলছে বহুদিন ধরে।

সম্প্রতি তারা ছুটি কাটিয়ে ফিরেছেন এবার অপেক্ষা বিয়ের সানাইএর। এতো গেলো সিরিয়ালের গল্প। শোনা যাচ্ছে আগামি বছরেই গাঁটছড়া বাধবে টলিউডের আরেক প্রেমিক যুগল। তারা হলেন অঙ্কুশ ঐন্দ্রিলা। সম্প্রতি নতুন গাড়ি কিনেছেন এই লাভ বার্ডস। ইতিমধ্যেই শো-রুম থেকেই ছবি পোস্ট করেছেন এই প্রেমিক যুগল।

আরও পড়ুন: করুন জোহরের মতো নয়! ৭০০-র ও বেশি কাশ্মীর পন্ডিতদের সাক্ষাৎকার, ৫ হাজার ঘণ্টার রিসার্চ, ৪ বছর সময় লেগেছে ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবি তৈরিতে, ৪ বছরে তৈরি The Kashmir Files

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment