Gold ₹143,400/10g
Silver ₹239.97/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
20 June 2026

ক্রমশ কমছে ‘মোহর’ ধারাবাহিকের টিআরপি! তবে এবার ক্যামেরার সামনে পোশাক বদলে চরম ভাইরাল ‘মোহর’ ওরফে সুপারহিট অভিনেত্রী সোনামণি সাহা, ভাইরাল ভিডিও

ক্রমশ কমছে ‘মোহর’ ধারাবাহিকের টিআরপি! তবে এবার ক্যামেরার সামনে পোশাক বদলে চরম ভাইরাল ‘মোহর’ ওরফে সুপারহিট অভিনেত্রী সোনামণি সাহা, ভাইরাল ভিডিও

একসময় স্টার জলসার ‘মোহর’ ধারাবাহিকটি দর্শকদের অত্যন্ত কাছের হয়ে উঠেছিল। তবে বর্তমানে ধারাবাহিকের জনপ্রিয়তা ক্রমশ নিম্নগামী। যে কারণে প্রাইম টাইম থেকে সরে গিয়ে বর্তমানে দুপুরবেলা সম্প্রচার করা হয় এই ধারাবাহিকটি। দর্শকদের একটি বড় অংশ ধারাবাহিকের গল্পকে অবাস্তব এবং অতিনাটকীয় বলে দাগিয়ে দিয়েছেন অনেক আগেই। মাঝখানে শোনা গিয়েছিল বন্ধ হতে চলেছে ধারাবাহিকটি। তবে শেষ পর্যন্ত নতুন মোচড় এনেছেন ধারাবাহিকের গল্পে নির্মাতারা। যা থেকে বোঝা গিয়েছে এখনই বন্ধ হবেনা মোহর।

তবে এবার ধারাবাহিকের মুখ্য চরিত্রের অভিনেত্রী ওরফে নায়িকা সোনামনি সাহা তীব্র ভাইরাল হলেন নেট দুনিয়ায় একটি সোশ্যাল মিডিয়া পোষ্টের মাধ্যমে। প্রসঙ্গত অভিনেত্রী ছোট পর্দার মতোই সোশ্যাল মিডিয়াতেও সমান জনপ্রিয়।

মাঝেমধ্যেই তাকে বিভিন্ন রকম রিল ভিডিও পোস্ট করতে দেখা যায় অনুগামীদের জন্য। এবার বলিউড গায়ক বাদশার ‘জুগনু’ গানটিতে নিজের মতো করে ভিডিও বানিয়েছেন অভিনেত্রী। সেখানেই তাকে দেখা গিয়েছে ক্যামেরার সামনে ফ্লোরাল প্রিন্টেড গাউনকে পরিবর্তন করে রূপোলি রঙের শর্ট ড্রেস পরতে।

আরও পড়ুন: শাড়ি ছেড়ে এবার নতুন লুকে সামনে এসে সবাইকে চমকে দিলেন মিঠাই! ট্যাঙ্ক টপে ‘হট’ সৌমিতৃষা! পর্দার ‘মিঠাই’য়ের রিল ভিডিও তুমুল ভাইরাল হলো সোশ্যাল মিডিয়ায়

যদিও সবটাই হয়েছে এডিটিং এর মাধ্যমে। তবে ইতিমধ্যেই বেশ ভাইরাল হয়েছে তার ভিডিও সোশ্যাল মিডিয়ায়। অনুগামীরা জানিয়েছেন তাদের প্রিয় অভিনেত্রীকে দারুন লেগেছে এই মিউজিক রিযল ভিডিওয়। যার ফলে প্রিয় অভিনেত্রীর কাছে আরও এমন ভিডিও পোস্ট এর আব্দার জানাতে দেখা গিয়েছে তাদের।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment