Gold ₹146,400/10g
Silver ₹245.00/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 32°C
18 July 2026

জি বাংলার ‘সোনার সংসারে’র মঞ্চে এবার পালন হবার দাদু-ঠাম্মার ৫০তম বিবাহবার্ষিকী! নাচে-গানে আসর জমালো ‘মিঠাই’য়ের গোটা পরিবার, তুমুল ভাইরাল ভিডিও

জি বাংলার ‘সোনার সংসারে’র মঞ্চে এবার পালন হবার দাদু-ঠাম্মার ৫০তম বিবাহবার্ষিকী! নাচে-গানে আসর জমালো ‘মিঠাই’য়ের গোটা পরিবার, তুমুল ভাইরাল ভিডিও

এখনো সম্প্রচার না হলেও বেশ কিছুদিন আগেই শুটিং হয়ে গিয়েছে জি বাংলার সোনার সংসার অনুষ্ঠানের। এবার সামনে এলো সেই অনুষ্ঠানের এক ঝলক। যা প্রচারিত হবে আগামী রবিবার। এবং সেখান থেকেই নেটিজেনরা জানতে পারলেন জি বাংলার সোনার সংসার অ্যাওয়ার্ড এর মঞ্চে এবার ৫০ তম বিবাহ বার্ষিকী পালন করবেন সকলের প্রিয় দাদু এবং ঠাম্মা।

প্রসঙ্গত সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় মুক্তি পেয়েছে অনুষ্ঠানের টিজার। সেখানে দেখা গিয়েছে পালকি করে হাজির হয়েছে মিঠাই ধারাবাহিকের ঠাম্মা। পাশাপাশি রয়েছেন বর বেশে দাদুও। তাদের বিবাহ বার্ষিকী পালন করার জন্য নাচে গানে মেতে উঠতে দেখা গিয়েছে গোটা পরিবারকে। পাশাপাশি গোটা অনুষ্ঠানের দায়িত্ব ছিলেন স্বয়ং মিঠাই ওরফে অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু। বাংলা, হিন্দি বিভিন্ন গানে এদিন অংশগ্রহণ করতে দেখা গিয়েছে মিঠাই পরিবারের সদস্যদের। এমনকি হাজির ছিলেন সকলের প্রিয় উচ্ছেবাবু ওরফে পর্দার সিদ্ধার্থও।

প্রসঙ্গত সম্প্রতি জানা গিয়েছিল জি বাংলার সোনার সংসার অনুষ্ঠান থেকে একাধিক পুরস্কার নিজের ঝুলিতে ভরে নিতে সক্ষম হয়েছে ‘মিঠাই’ ধারাবাহিকটি। এই খবর শুনে দারুন খুশি হয়েছিলেন ধারাবাহিকের অনুগামীরা। এবার আরো একবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা জানালেন যে দাদু এবং ঠাম্মার বিবাহবার্ষিকী দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তারা।

আরও পড়ুন: নাম বদলে অভিনেতা সলমন খানের মা হেলেনের হয়ে ফাইফরমাশ খেটে রোজগার করতেন মিঠুন চক্রবর্তী! সামনে এল তার জীবনের এক অন্ধকার অধ্যায়, আজ কোটিপতি তিনি

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment