Gold ₹143,800/10g
Silver ₹240.66/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
17 June 2026

দারুন অফার দিলো মুকেশ আম্বানি! বিনামূল্যে IPL ম্যাচ দেখার সুযোগ, দুটি রিচার্জ প্ল্যান নিয়ে এলো Jio, গ্রাহকদের জন্য দুর্দান্ত দুটি অফার, আইপিএল ম্যাচ গুলি উপভোগ করুন, এবারে বাড়ির বাইরেই বিনামূল্যে আইপিএল ম্যাচ গুলি উপভোগ করুন

দারুন অফার দিলো মুকেশ আম্বানি! বিনামূল্যে IPL ম্যাচ দেখার সুযোগ, দুটি রিচার্জ প্ল্যান নিয়ে এলো Jio, গ্রাহকদের জন্য দুর্দান্ত দুটি অফার, আইপিএল ম্যাচ গুলি উপভোগ করুন, এবারে বাড়ির বাইরেই বিনামূল্যে আইপিএল ম্যাচ গুলি উপভোগ করুন

গতকাল অর্থাৎ শনিবার ২৬শে মে থেকে শুরু হয়েছে আইপিএল। ক্রিকেট প্রেমীদের জন্য এটি খুব গুরুত্বপূর্ণ একটি খবর। প্রত্যেক ক্রিকেটপ্রেমী অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে এই সময়ের জন্য। তবে সব সময় কাজের চাপে বা অফিসের কারণে বাড়ির বাইরে থাকার জন্য বাড়িতে বসে টিভির সামনে ম্যাচ দেখার সৌভাগ্য হয় না। যার কারণে অনেক ম্যাচ মিস হয়ে যায় দর্শকদের। কিন্তু জিও কোম্পানি এবার দর্শকদের চাহিদার কথা মাথায় রেখেই নিয়ে আসলো দুটি দুর্দান্ত প্ল্যান যার মাধ্যমে আপনারা বাড়ির বাইরে থাকলেও খুব সহজেই বিনামূল্যে আইপিএলের ম্যাচ গুলি দেখতে পারবেন।

আমরা প্রত্যেকেই জানি আইপিএলের ম্যাচ গুলি ডিসনি প্লাস হটস্টারে দেখা যায়। ইতিমধ্যেই OTT প্লাটফর্ম গুলি চাহিদা বেড়েছে। তার উপর আবার আইপিএলের মতো গুরুত্বপূর্ণ ম্যাচ গুলি দেখা যায় এই ওটিটি প্লাটফর্মে যার ফলে চাহিদা তো বাড়বেই এবং যারা বিশেষ করে বাড়িতে থাকেন না অধিকাংশ সময় বাড়ির বাইরে থাকেন তারা চাইবেন ম্যাচ গুলি যাতে খুব সহজেই দেখা যায়। আর জিও কোম্পানি সেই মতই দর্শকদের চাহিদা মেটাতে নিয়ে আসলো দুর্দান্ত একটি অফার প্ল্যান। যার মাধ্যমে আপনি খুব সহজেই রিচার্জ করে হটস্টার এর ম্যাচগুলো দেখতে পারবেন। কিন্তু তার জন্য অবশ্যই আপনাকে হোয়াটসঅ্যাপে সাবস্ক্রিপশন থাকতে হবে। জিও টিভি রিচার্জ প্ল্যান হলো ৫৫৫ এবং ২৯৯৯ টাকার। এই দুটি প্ল্যানের একটি রিচার্জ করলেই আপনি খুব সহজেই হটস্টারে আইপিএলের ম্যাচ গুলি উপভোগ করতে পারবেন।

তবে শুধুমাত্র এই দুটি প্ল্যান রিচার্জ করলেই যে আপনি ম্যাচ দেখতে পারবেন এমনটা নয়। জিওর বেশকিছু আরো প্ল্যান রয়েছে যেগুলো রিচার্জ করলে আপনি এই ব্যবস্থা উপভোগ করতে পারবেন। সকলের কথা মাথায় রেখেই জিও কোম্পানি নিয়ে আসলো তাদের এই নতুন প্ল্যান। হটস্টার এর সঙ্গে একসঙ্গে সংযোগ করে তারা এই নতুন প্ল্যান এর আয়োজন করেছে।

আরও পড়ুন: চোখের চাহুনি এমন, যে কেউ প্রেমে পড়ে যাবে! নীল-পরী দিতিপ্রিয়াকে দেখে চোখ সরছে না নেটিজেনদের

৫৫৫ টাকার প্ল্যান টি হলো ডেটা অ্যাড প্ল্যান। অর্থাৎ ধরুন আপনার ফোনে আগে থেকেই কোন প্লান রিচার্জ করা রয়েছে। এই প্ল্যান্টি হলো অতিরিক্ত ডাটা এড প্ল্যান অর্থাৎ আপনার রিচার্জ শেষ হয়ে যাবার ৫৫ দিন পর্যন্ত এই রিচার্জ করলে আপনি অতিরিক্ত ডেটা পাবেন। এর মধ্যে আলাদা করে কোন কল এসএমএস এর ফেসিলিটি নেই। এটি মূলত আইপিএলের ম্যাচ গুলি দেখার জন্যই লঞ্চ করা হয়েছে। এর মাধ্যমে আপনি হটস্টার এর সঙ্গে এক বছরের জন্য সাবস্ক্রিপশন বিনা মূল্যে পাবেন এবং অতিরিক্ত ৫০ জিবি ডেটা ফ্রি পাচ্ছেন।

২৯৯৯ টাকা রিচার্জের সুবিধা গুলি হল এই প্ল্যান এর মাধ্যমে আপনি প্রতিদিন ২.৫ জিবি ডেটা পাচ্ছেন আনলিমিটেড কল পাচ্ছেন এবং ১০০ টি করে প্রতিদিন এসএমএস পাচ্ছেন আর এর পাশাপাশি পাচ্ছেন হটস্টার এর এক বছরের জন্য সাবস্ক্রিপশন বিনামূল্যে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment