Gold ₹144,300/10g
Silver ₹241.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
8 July 2026

মিঠাই কে হারিয়ে দিলো শ্যামৌপ্তি! এবার ছোট পর্দার পর ওটিটি প্লাটফর্মে ডেবিউ করতে চলেছেন “গুড্ডি”? কি জানালেন অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলি ?

মিঠাই কে হারিয়ে দিলো শ্যামৌপ্তি! এবার ছোট পর্দার পর ওটিটি প্লাটফর্মে ডেবিউ করতে চলেছেন “গুড্ডি”? কি জানালেন অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলি ?

শ্যামৌপ্তি মুদলি বর্তমানে বাংলা টেলি সিরিয়ালে এক জনপ্রিয় মুখ। জি বাংলা, স্টার জলসার মতো বেশ কিছু জনপ্রিয় চ্যানেলে তিনি অভিনয় করেছেন।পটল কুমার গানওয়ালা’, ‘করুণাময়ী রানী রাসমণি’, ‘বাজলো তোমার আলোর বেণু’, ‘ধ্রুবতারা’, দাসী’, ‘চোখের বালির মত জনপ্রিয় ধারাবাহিককে অভিনয় করে দর্শকদের মন জিতে নিয়েছেন তিনি।

বর্তমানে স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘ গুড্ডি ‘ তে অভিনেতা রণজয় বিষ্ণুর বিপরীতে জমিয়ে অভিনয় করছেন তিনি। মাত্র ১৩ বছর বয়সে ইন্ডাস্ট্রিতে পা রাখা এই অভিনেত্রী নিজ গুণ ও রূপে খুব দ্রুত অর্জন করে নিয়েছেন দর্শকদের ভালোবাসা। তবে বেশ কিছুদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছিল যে শ্যামৌপ্তি ডেবিউ করতে চলেছেন ওটিটি প্লাটফর্মে। এই খবরটি নিয়ে এখন রীতিমতো উৎসাহ জন্মেছে তার অনুরাগীদের মনে। এই গুঞ্জন নিয়ে এবার মুখ খুললেন স্বয়ং অভিনেত্রী।

একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে “গুড্ডি” জানিয়েছেন বর্তমানে বাংলায় অনেক ওটিটি প্লাটফর্মে কাজ হচ্ছে। কিন্তু এর মধ্যে তার ভালো লাগার বিষয়টিও জড়িত। যদি এমন কোন ওটিটির কাজ আসে যা তাকে মন থেকে নাড়া দিয়েছে তবে সেটি তিনি নিশ্চয়ই করবেন। তার বক্তব্য সব ধরনের কাজ তিনি পছন্দ করেন না।

আরও পড়ুন: অসাধারণ অভিনয়! জি বাংলার ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকে অভিনেত্রী অন্বেষা হাজরার অভিনয় দেখে চোখে জল চলে এল দর্শকদের

অভিনয়কে তিনি আর পাঁচ জনের মত সাধারণ একটা পেশা হিসেবে না দেখে শিল্প হিসেবে দেখতেই পছন্দ করেন। তাই যতক্ষণ না পর্যন্ত তার শিল্পী মন সায় দেবে তিনি ওটিটি প্ল্যাটফর্মে কাজ করবেন না।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

বাংলা সিরিয়াল