Gold ₹143,800/10g
Silver ₹240.66/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 32°C
17 June 2026

হাড্ডাহাড্ডি লড়াই! সোশ্যাল মিডিয়ায় তৈমুরকে টক্কর দিচ্ছে আরো তিন সেলেব পুত্র

সইফ-করিনার পুত্র তৈমুর আলি খান জন্ম থেকেই সেলিব্রিটি। বলা চলে তাঁকে এক ঝলক দেখা গেলেই পেজ থ্রির পাতায় তার

হাড্ডাহাড্ডি লড়াই! সোশ্যাল মিডিয়ায় তৈমুরকে টক্কর দিচ্ছে আরো তিন সেলেব পুত্র

সইফ-করিনার পুত্র তৈমুর আলি খান জন্ম থেকেই সেলিব্রিটি। বলা চলে তাঁকে এক ঝলক দেখা গেলেই পেজ থ্রির পাতায় তার নাম চকচকিয়ে ওঠে। তার জন্মদিন, বন্ধু, হলিডে ট্রিপ, ছবি সব কিছুই ভাইরাল হয়। এমনকি নেটিজেনদের কাছে তৈমুর আগ্রহের পাত্র। কিন্তু এখন তাঁকেও সমান তালে টেক্কা দিচ্ছে আরো তিন সেলেব পুত্র। তারাও কিন্তু সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়। বলা চলে তৈমুরের প্রতিদ্বন্দ্বীরা হলেন টলিউডের রাজ-শুভশ্রীর ছেলে য়ুভান, কোয়েল-নিসপালের ছেলে কবীর, এবং পূজা বন্দ্যোপাধ্যায়-কুণাল বর্মার ছেলে কৃশব।

মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়ায় সুন্দর সুন্দর ছবি পোস্ট করেন অভিনেত্রী কোয়েল মল্লিক। ছেলে হওয়ার পরেই তিনি নিজেই জানিয়েছিলেন তাঁর আর নিসপাল সিংয়ের পরিবারে নতুন অতিথি কবীরের আসার কথা। আর সেই ছবি পোস্ট করতে না করতেই তা নজর কারে কোয়েলের বহু ভক্তদের। এমনকি এখন মাঝে মাঝেই কবীরের ছবি ভাইরাল হয়। এছাড়াও কবীরের পাশাপাশি আরো একজন সেলেব পুত্র হলেন য়ুভান। জন্মের পর থেকেই শুভশ্রী আর রাজ তাদের নিজেদের ইন্সটা প্রোফাইলে নানা সুন্দর মুহূর্তের ছবি এবং ভিডিও শেয়ার করে থাকেন। কখনো দেখা যায় ছোট্ট য়ুভান কলকাতা দেখছে।

আবার কখনো দেখা যায় মা বাবার সাথে ক্যমেরায় পোস দিয়েছেন। এছাড়াও কিছুদিন আগেই অভিনেত্রী পুজা বন্দ্যোপাধ্যায়ের জীবনে এসেছে তার প্রথম পুত্র সন্তান। আজকাল মাঝে মাঝেই পুজা তার ছেলের নানা ছবি পোস্ট করেন। জন্মের প্রথম দুমাস পূজা তার ছেলের ছবি প্রকাশ না করলেও এখন মাঝে মাঝেই তার ছেলের ছবি সবার মন গলায় বলা যেতে পারে প্রত্যেকের এই দুষ্টু মিষ্টি ছবি বেশ পছন্দ হয়।

আরও পড়ুন: সমুদ্র সৈকতে নগ্ন অবস্থায় ছুটে বেড়াচ্ছেন, নিজের জন্মদিনে সেই ছবি পোস্ট করলেন অভিনেতা মিলিন্দ সোমন

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment