পুজো মিটতেই বিশাল সুখবর! অবশেষে ১০ বছরের প্রেম পরিণতি পেতে চলেছে, কয়েকদিনের মধ্যেই সাত পাকে বাঁধা পড়তে চলেছে টলিউডের হিট জুটি
অবশেষে আসতে চলেছে সেই শুভ দিন। টলিউডের জনপ্রিয় হিট জুটি অঙ্কুশ ঐন্দ্রিলার চার হাত এক হতে চলেছে। দীর্ঘ দশ বছরের প্রেমের পর অবশেষে ছাদনা তলায় বসতে চলেছে অঙ্কুশ এবং ঐন্দ্রিলা। অঙ্কুশ ঐন্দ্রিলার বিয়ের খবর সামনে আসতেই ভক্তদের মধ্যে খুশির জোয়ার নেমে এসেছে। সোশ্যাল মিডিয়া জুড়ে অঙ্কুশ ঐন্দ্রিলার অনুগামীরা বেজায় খুশি তাদের এই খুশির খবরে তবে অঙ্কুশ-ঐন্দ্রিলার বিয়ের পেছনে রয়েছে একটি টুইস্ট।
অঙ্কুশ হাজরা নিজেই বিয়ের কথা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। কিন্তু এই বিয়ে আসল বিয়ে নয়, এবার অনেকের মনেই এই কথা শুনে প্রশ্ন জাগতে পারে আসল বিয়ে নয় মানেটা কি? আসলে সত্যিটা হলো বিয়ের খবরটা অঙ্কুশ নিজে পোস্ট করেছেন তবে সেটি একটি ছবির ট্রেলার। কয়েক সেকেন্ডের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। অঙ্কুশ হাজরা লিখেছেন ফাইনালি বিয়েটা হচ্ছে। এমনিতেই বহুদিন ধরে অঙ্কুশ এবং ঐন্দ্রিলার চার হাত এক হওয়ার জন্য অপেক্ষা করছিল তার ভক্তরা অঙ্কুশের এই পোস্ট দেখে ভক্তরা বেজায় খুশি হয়েছিল ঠিকই তবে সে গুড়ে বালি। অঙ্কুশ এবং ঐন্দ্রিলার আগামী ছবি লাভ মেরেজ এর একটি ভিডিও পোস্ট করেছেন অভিনেতা।
অঙ্কুশ ঐন্দ্রিলার আগামী ছবিতে দেখা যাবে অপরাজিতা আঢ্য, এবং রঞ্জিত মল্লিকের মতো অভিনেতাদের। সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় এই ছবি আসতে চলেছে খুব শীঘ্রই।
এর আগেও অঙ্কুশ-ঐন্দ্রিলা দর্শকদের মন ভেঙেছে বহুবার। দর্শকেরা আশা করে অঙ্কুশ-ঐন্দ্রিলার বিয়ের শুক্রবার এর কথা ততোবারই সেই কথা ভুল প্রমাণিত হয়ে যায় তারপরেও দর্শকরা আশা করে আছেন কবে এই জনপ্রিয় জুটি চার হাত এক করবেন।
View this post on Instagram

Comments are closed.