Gold ₹143,350/10g
Silver ₹239.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
21 June 2026

মানুষ না রাক্ষস, হাউমাউ করে ৫০ টা ওমলেট খেয়ে রেকর্ড গড়লেন বিস্ময়কর এই ব্যক্তি! তুমুল ভাইরাল ভিডিও

মানুষ না রাক্ষস, হাউমাউ করে ৫০ টা ওমলেট খেয়ে রেকর্ড গড়লেন বিস্ময়কর এই ব্যক্তি! তুমুল ভাইরাল ভিডিও

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া মানুষের কাছে বিনোদনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের সামনে এমন অনেক ভিডিও উঠে আসে যা দেখে আমরা রীতিমত অবাক হয়ে যাই। বর্তমান যুগে বেশকিছু মানুষ রয়েছেন যারা ভাইরাল হওয়ার জন্য সবকিছু করতে পারেন। বর্তমানে অনেকেই খাবারকে কেন্দ্র করে নানা ধরনের ভিডিও বানিয়ে থাকেন। সম্প্রতি তেমনটাই করে এক ব্যক্তি ভাইরাল হয়েছেন সোশ্যাল মিডিয়ার পাতায়। তিনি একসাথে ৫০’টি দেশি মুরগির ডিমের অমলেট খেয়েছেন, যা দেখে চোখ কপালে উঠেছে নেটিজেনদের একাংশের।

সম্প্রতি এক ইনস্টাগ্রাম পেজের মাধ্যমে ভাইরাল হয়েছে এই ভিডিওটি। এই দক্ষিণী ব্যক্তিটির নাম সাপাত্তু রামান। তার একসাথে ৫০’টি দেশি মুরগির ডিমের অমলেট খাওয়া দেখে চমকে গিয়েছেন নেটিজেনদের একাংশ। ভিডিওটি শেয়ার করে এই ব্যক্তি লিখেছেন, তিনি সব অমলেট খেয়ে নিয়েছেন। ইন্ডিয়ান রেকর্ড গড়েছেন তিনি। ৫০’টি দেশি মুরগির ডিমের অমলেট খাওয়া সত্যিই বড় চ্যালেঞ্জের ব্যাপার ছিল বলে জানিয়েছেন।

৫০’টি অমলেট খাওয়াকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলেন তিনি। তবে এই প্রথম নয় এর আগেও এমন বহু খাওয়ার চ্যালেঞ্জ নিয়েছেন এই ব্যক্তি। এমন ব্যতিক্রমি চ্যালেঞ্জ নিয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল এই ব্যক্তি। এই ভিডিও নেটমাধ্যমে শেয়ার হওয়া মাত্রই রীতিমতো ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গিয়েছে। আর ভাইরাল হতেই একাধিক নেটনাগরিকের কাছে কটাক্ষের শিকার হয়েছেন এই ব্যক্তি।

আরও পড়ুন: ‘লোকে বলছে রোগা হও, কিন্তু বোঝে না বাড়িতে একটা ছোট্ট বাচ্চা আছে আমার’! ব্যক্তিগত-পেশাদারী জীবন নিয়ে মুখ খুললেন টলিউড অভিনেত্রী সোনালী চৌধুরী

তার এই ভিডিও দেখে অনেকেই বলেছেন, অযথা প্রয়োজনের বেশি খাবার খেয়ে খাবার নষ্ট করার কোনো মানে নেই। প্রয়োজনের বেশি খাবার খাওয়াকে খাবার নষ্ট করায় বলে। আবার কেউ এই ব্যক্তিকে ভবিষ্যতে এমন ধরনের চ্যালেঞ্জ থেকে বিরত থাকতে জানিয়েছেন। এমন ধরনের বহু কটাক্ষজনক মন্তব্য পরেছে এই ব্যক্তির ভিডিওতে, তা ভিডিওর কমেন্টবক্সে চোখ রাখলেই দেখা যাবে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment