Gold ₹144,750/10g
Silver ₹242.27/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
6 July 2026

‘আমি তুবড়ি, একবার জ্বললে সহজে নিবিনা’! সামনে এল জি বাংলার নতুন ধারাবাহিক ‘উড়ন তুবড়ি’র নায়িকা সোহিনীর আসল পরিচয়, ভাইরাল ভিডিও

‘আমি তুবড়ি, একবার জ্বললে সহজে নিবিনা’! সামনে এল জি বাংলার নতুন ধারাবাহিক ‘উড়ন তুবড়ি’র নায়িকা সোহিনীর আসল পরিচয়, ভাইরাল ভিডিও

সম্প্রতি বাংলা সিরিয়ালের অনুগামীরা জানতে পেরেছিলেন জি বাংলায় বন্ধ হতে চলেছে ‘যমুনা ঢাকি’ থেকে শুরু করে আরো একাধিক বাংলা সিরিয়াল। তবে তার বদলে আসছে নতুন ধারাবাহিক ‘উড়ন তুবড়ি’। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় মুক্তি পেয়েছে ধারাবাহিকটির প্রোমো যা দারুণ পছন্দ হয়েছে দর্শকদের। দুই মেয়ে এবং মা এর জীবন কাহিনী নিয়ে গড়ে উঠবে এই ধারাবাহিকের পটভূমিকা।

চপ বিক্রি করে কিভাবে তারা তিনজন জীবন কাটায়, সেই গল্পই মুখ্য হিসেবে ধরা হয়েছে এই ধারাবাহিকে। তবে এবার সামনে এলো ধারাবাহিকের নায়িকা তুবড়ির আসল পরিচয় যা জানতে পেরে অবাক হয়ে গিয়েছেন নেটিজেনদের অনেকেই। কারণ এই ধারাবাহিকের মুখ্য ভূমিকায় অভিনয় করছেন টলিউড অভিনেত্রী সোহিনী ব্যানার্জি। এর আগেও ‘শ্রীময়ী’ থেকে শুরু করে ‘কি করে বলবো তোমায়’এর মত ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করে নিতে দেখা গিয়েছিল তাকে।

তবে এবার পার্শ্বচরিত্র নয় বরং একেবারে মুখ্য ভূমিকায় দেখতে পাওয়া যাবে তাকে। প্রসঙ্গত অভিনেত্রী সোহিনী ব্যানার্জী এর আগে ‘জয় বাবা লোকনাথ’ থেকে শুরু করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রযোজনায় বেশ কয়েকটি কাজ করে ফেলেছেন। তাই অভিজ্ঞ এই অভিনেত্রীকে এবার ধারাবাহিকের মুখ্য ভূমিকায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন নেটিজেনরা।

আরও পড়ুন: অক্সফোর্ড থেকে ডিগ্রি নিয়ে দেশে ফিরছে অভিনেতা উজান, ছবির মত বাস্তবেও ‘লক্ষ্মী ছেলে’ সে, অভিনয়ের পাশাপাশি পড়াশোনাতে ও দারুন ভালো কৌশিক পুত্র

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment