Gold ₹146,350/10g
Silver ₹244.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
18 July 2026

‘আমি কাউকে আঘাত দিতে চাইনি, অভিষেকদার মেয়ে হতে চাইনি, আমি আমার নিজের বাবাকে নিয়েই খুশি’! ‘ড্যাডি’ বিতর্কে অভিষেক চ্যাটার্জিকে নিয়ে মুখ খুললেন তৃণা সাহা, মুখ খুললেন অভিনেত্রী

‘আমি কাউকে আঘাত দিতে চাইনি, অভিষেকদার মেয়ে হতে চাইনি, আমি আমার নিজের বাবাকে নিয়েই খুশি’! ‘ড্যাডি’ বিতর্কে অভিষেক চ্যাটার্জিকে নিয়ে মুখ খুললেন তৃণা সাহা, মুখ খুললেন অভিনেত্রী

সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হয়ে অকাল প্রয়ান ঘটেছে জনপ্রিয় টলিউড অভিনেতা অভিষেক চ্যাটার্জীর। মৃত্যুকালে তাকে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘খরকুটো’তে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছিল। ফলস্বরূপ তার মৃত্যুর পর অনুগামীদের সঙ্গে সঙ্গে টলিউডে তার সহ-অভিনেতা, অভিনেত্রীদের রীতিমতো শোকাহত অবস্থায় দেখতে পেয়েছিলেন সাধারণ মানুষ। তার সঙ্গে ‘খরকুটো’ ধারাবাহিকে মেয়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছিল টলিউড অভিনেত্রী তৃণা সাহাকে।

এরপর স্মৃতিচারণ করতে গিয়ে অভিনেত্রী জানিয়েছিলেন নিজের মেয়ের মতই তাকে ভালোবাসতেন অভিনেতা। পাশাপাশি তার মেয়ে সাইনা বড় হয়ে তৃণার মতো হয়ে উঠুক এমনটাই চাইতেন প্রয়াত অভিনেতা, এমন দাবী করতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। বলাই বাহুল্য গোটা বিষয়টি মোটেও ভালো ভাবে নেননি প্রয়াত অভিনেতা স্ত্রীর সংযুক্তা চট্টোপাধ্যায়।

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিনি জানিয়ে দিয়েছিলেন প্রয়াত অভিনেতার একটাই মেয়ে এবং তিনি তাকে নিয়ে যথেষ্ট গর্বিত ছিলেন। এবার গোটা বিষয়টির পরিপ্রেক্ষিতে মুখ খুলতেই দেখা গেল অভিনেত্রী তৃণা সাহাকে। এদিন তিনি জানিয়েছেন তার মন্তব্যকে ভুল ভাবে ব্যাখ্যা করে জল ঘোলা করেছে সংবাদমাধ্যম।

আরও পড়ুন: প্রকাশ্যেই রচনা ব্যানার্জি কে জড়িয়ে ধরে তার গাল টিপে দিলেন জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, এখনো সকলের সামনে তিনি রচনা ব্যানার্জি কে আদর করতে পারেন জানালেন তিনি, ভাইরাল ভিডিও

পাশাপাশি তিনি কাউকে মন্তব্যের মাধ্যমে আঘাত করতে চাননি বলে জানিয়েছেন তৃণা। তিনি নিজের বাবা এবং শ্বশুর মশাইকে নিয়ে দারুন খুশি বলে এদিন জানিয়েছেন অভিনেত্রী। বলাই বাহুল্য সব মিলিয়ে এখন বিতর্কের তুঙ্গে রয়েছেন অভিনেত্রী।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment