Gold ₹146,700/10g
Silver ₹245.52/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 25°C
27 July 2026

‘আমি এখনো দেখিনি, কিন্তু আমার মনে হয় সব ভারতীয়ের দেখা উচিত সিনেমাটা’! ‘কাশ্মীর ফাইলস’ নিয়ে মুখ খুললেন আমির খান, ট্রোলারদের কাছে মাথা নোয়ালেন অভিনেতা

‘আমি এখনো দেখিনি, কিন্তু আমার মনে হয় সব ভারতীয়ের দেখা উচিত সিনেমাটা’! ‘কাশ্মীর ফাইলস’ নিয়ে মুখ খুললেন আমির খান, ট্রোলারদের কাছে মাথা নোয়ালেন অভিনেতা

গত সপ্তাহে বড় পর্দায় মুক্তি পেয়েছিল বলিউড পরিচালক বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ‘কাশ্মীর ফাইলস’ সিনেমাটি। আদ্যোপান্ত রাজনৈতিক এই সিনেমা গড়ে উঠেছে নব্বইয়ের দশকে কাশ্মীরের হিন্দু পণ্ডিতদের উপর হওয়া অত্যাচারের কাহিনীর উপর নির্ভর করেম বলাই বাহুল্য মুক্তি পাওয়ার অতি অল্প সময়ের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় তীব্র শোরগোল ফেলে দিতে সক্ষম হয়েছে সিনেমাটি।

একদিকে দর্শকদের একাংশ যেমন সিনেমাটি দেখে মুগ্ধ হয়েছেন, অন্যদিকে অনেকেই তথ্য বিকৃতির অভিযোগ তুলেছেন সিনেমার নির্মাতাদের বিরুদ্ধে। তার মধ্যেই সিনেমাটি নিয়ে মুখ খুলে বিতর্কের সম্মুখীন হতে হয়েছিল বলিউড অভিনেতা আমির খানকে। তিনি জানিয়েছিলেন তিনি সিনেমাটি দেখার সময় পাননি তবে সিনেমার নির্মাতা এবং কলাকুশলীদের শুভেচ্ছা জানিয়ে ছিলেন অভিনেতা।

এবার নিজের সিনেমার প্রচারে এসে আরো একবার ‘কাশ্মীর ফাইলস’ নিয়ে মুখ খুলতে দেখা গেল তাকে। এদিন আমির আবারও জানিয়েছেন তিনি এখনও সিনেমাটি দেখে উঠতে পারেননি। তবে কাশ্মীরে হিন্দু পণ্ডিতদের সঙ্গে যা হয়েছিল তা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করতে দেখা গেছে তাকে। পাশাপাশি তিনি জানিয়েছেন তিনি মনে করেন এই সিনেমা সকল ভারতীয়ের দেখা উচিত। বলাই বাহুল্য আমির খানের মুখের ‘কাশ্মীর ফাইলসে’র প্রশংসা শুনে দারুন খুশি হয়েছেন নেটিজেনদের একটি বড় অংশ। পাশাপাশি অভিনেতা জানিয়েছেন খুব শীঘ্রই সিনেমাটি দেখবেন তিনি।

আরও পড়ুন: চোখে কালো সানগ্লাস, গলায় সোনার হার ‘যাদবপুরের ডন’ সায়নীর বাবা! ‘দিদি নম্বর ১’এর মঞ্চে এসে সায়নী ও তার বাবা একে অপরের পোল খুললেন, দেখুন সেই ভিডিও, সায়নীর বাবা সমর ঘোষের সোয়্যাগ দেখার মতো!

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment