Gold ₹145,150/10g
Silver ₹242.95/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
10 July 2026

‘ভারতীয় ক্রিকেটারদের সব জার্সির নম্বর আমার মুখস্থ’! দাদাগিরির মঞ্চে সকলকে অবাক করলেন’, সাত্যকির এই গুণ দেখে তাজ্জব সৌরভ! দাদার রহস্য ফাঁস করল ঊর্মি-পতি

‘ভারতীয় ক্রিকেটারদের সব জার্সির নম্বর আমার মুখস্থ’! দাদাগিরির মঞ্চে সকলকে অবাক করলেন’, সাত্যকির এই গুণ দেখে তাজ্জব সৌরভ! দাদার রহস্য ফাঁস করল ঊর্মি-পতি

এই মুহূর্তে জি বাংলার অন্যতম জনপ্রিয় একটি ধারাবাহিক হলো এই পথ যদি না শেষ হয়। সম্প্রচার শুরু হওয়ার অতি অল্প দিনের মধ্যেই দর্শকদের মন জয় করে টিআরপি তালিকায় ভালো ফলাফল করতে সক্ষম হয়েছে ধারাবাহিকটি। ধারাবাহিকের দুই মুখ্য চরিত্র সাত্যকি এবং উর্মির জুটি দর্শকদের ভীষণ কাছের। এবার সেই দুই জুটিকে দেখতে পাওয়া যাবে জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো দাদাগিরির মঞ্চে প্রতিযোগী হিসেবে।

প্রসঙ্গত কিছুদিনের মধ্যেই সম্প্রচার হবে দাদাগিরির এই বিশেষ এপিসোড। তবে সোশ্যাল মিডিয়ায় তার এক ঝলক ইতিমধ্যেই দেখতে পেয়েছেন দর্শকরা। এর আগেই উর্মি অর্থাৎ অভিনেত্রী অন্বেষা হাজরার বুদ্ধির ঝলক দেখতে পেয়েছিলেন দর্শকরা। এবার নিজের এক অদ্ভুত প্রতিভার পরিচয় দিয়ে সকলকে চমকে দিলেন সাত্যকি অর্থাৎ অভিনেতা হৃতিক মুখোপাধ্যায়। তিনি জানিয়েছেন ছোট থেকেই তিনি ক্রিকেট দেখতে ভালোবাসেন। এবং খেলা দেখার পাশাপাশি সমস্ত ক্রিকেটারদের জার্সি নম্বর মুখস্ত করে ফেলেছেন তিনি।

বলাই বাহুল্য একথা শোনামাত্রই দাদাগিরির সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায় তার কঠিন পরীক্ষা নিতে বসেন। কিন্তু সকলকে অবাক করে দিয়ে সমস্ত প্রশ্নের সঠিক জবাব দিতে পেরেছেন তিনি। বিরাট কোহলি, রোহিত শর্মা থেকে শুরু করে ক্রিস গেইল এর মত ক্রিকেটারের জার্সি নম্বর সঠিক বলে তাক লাগিয়ে দিয়েছেন পর্দার সাত্যকি। বলাই বাহুল্য নেটিজেনরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই এপিসোডটি টিভির পর্দায় দেখার জন্য।

আরও পড়ুন: ‘মিউজিক কম্পোজ করতে কেউ ডাকে না’, এবার সোশ্যাল মিডিয়ায় আক্ষেপ জাতীয় পুরস্কারপ্রাপ্ত রূপঙ্কর বাগচীর, ভাইরাল হলো ভিডিও

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment