Gold ₹144,700/10g
Silver ₹242.21/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
5 July 2026

‘পরিচালক-প্রযোজকরা কুপ্রস্তাব দিত বলে সিরিয়াল ছাড়তে বাধ্য হয়েছিলাম’! মুখ খুললেন ‘খড়কুটো’র চিনি ওরফে অভিনেত্রী প্রিয়াঙ্কা মিত্র

‘পরিচালক-প্রযোজকরা কুপ্রস্তাব দিত বলে সিরিয়াল ছাড়তে বাধ্য হয়েছিলাম’! মুখ খুললেন ‘খড়কুটো’র চিনি ওরফে অভিনেত্রী প্রিয়াঙ্কা মিত্র

এই মুহূর্তে স্টার জলসার অন্যতম একটি জনপ্রিয় ধারাবাহিক হল ‘খরকুটো’ এবং এখানেই চিনির চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা মিত্র। এবার একটি বেসরকারি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিজের পেশাদারী জীবনের বেশ কিছু গোপন অধ্যায় নিয়ে মুখ খুলতে দেখা গেল অভিনেত্রীকে। প্রসঙ্গত বর্তমানে চুটিয়ে অভিনয় করলেও একসময় নাচকেই নিজের ধ্যান-জ্ঞান বানিয়ে ছিলেন অভিনেত্রী।

যে কারণে নাচ নিয়ে পড়াশোনা করেছেন তিনি। কিন্তু এরপর আচমকাই আসে অভিনয়ের সুযোগ এবং ‘ছদ্মবেশী’ নামক ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করার সুযোগ পেয়েছিলেন তিনি। ধারাবাহিকটি যখন জনপ্রিয়তার চূড়ান্তে ছিল সে সময় হঠাৎই অভিনয় জগৎ থেকে সরে যেতে দেখা যায় প্রিয়াঙ্কাকে। এদিন সে ব্যাপারে কথা বলতে গিয়ে অভিনেত্রী জানিয়েছেন নিজের প্রথম সিরিয়ালের পরিচালক এবং প্রযোজকদের থেকে নিয়মিত হেনস্থা হতে হতো তাকে সকলের সামনেই বিভিন্ন ধরনের কুপ্রস্তাব দেওয়া হতো তাকে।

আরও পড়ুন: আবারো শঙ্খ স্যারের জীবনে নতুন নারীর আগমন! ‘মেয়েবাজ’ আখ্যা নেটিজেনদের, একঘেয়ে গল্পে বিরক্ত দর্শকরা, তুমুল ভাইরাল ভিডিও

যে কারণে বাড়ি এসে নিয়মিত কাঁদতে হত অভিনেত্রীকে। এরপরেই সিরিয়াল ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন অভিনেত্রী এবং পরবর্তী দু’বছর অভিনয় জগৎ থেকে নিজেকে দূরে রেখে ছিলেন। তবে বর্তমানে একই সঙ্গে ‘খরকুটো’ এবং ‘মোহর’ ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে তাকে। এদিন অভিনেত্রী জানিয়েছেন এখন আর আগের মতো ভয় পান না বরং স্পষ্ট কথা স্পষ্ট করে বলেন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment