Gold ₹146,850/10g
Silver ₹245.79/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
24 July 2026

ক্ষীর খাব না, মিষ্টি তৈরিও করব না! অরিয়ানের জামিনের জন্য পণ নিলেন মা গৌরী! ছেলে দীপাবলির আগেই বাড়ি ফিরবে আশাবাদী গৌরী

ক্ষীর খাব না, মিষ্টি তৈরিও করব না! অরিয়ানের জামিনের জন্য পণ নিলেন মা গৌরী! ছেলে দীপাবলির আগেই বাড়ি ফিরবে আশাবাদী গৌরী

বর্তমানে বলিউডের শীর্ষে রয়েছে শাহরুখ খান পুত্র আরিয়ান খান। গত ৩রা অক্টোবর থেকে মাদকদ্রব্য সেবনের অপরাধে আরিয়ান খান কে মুম্বাইয়ের আর্থার রোড জেলে আটক করে রাখা হয়েছে। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর হাতে সমস্ত প্রমান আসার পরেই জেল হেফাজতে রাখা হয়েছে এই তারকা পুত্রকে।

শাহরুখ খান এবং তার স্ত্রী গৌরী আশাবাদী ছিল যে দীপাবলীর আগে তারা তাদের ছেলেকে ঘরে ফিরিয়ে আনতে পারবে। তবে এনসিবির কাছে বহুবার জামিনের আবেদন নিয়ে গেলেও সেই আবেদন খারিজ হয়নি বরং বারবার সেই আবেদন ফিরিয়ে দেয়া হয় যার ফলে বেশ মন খারাপ ছিল শাহরুখ খান এবং তার স্ত্রী গৌরীর। দীপাবলি দিন বিশেষভাবে সেজে ওঠে শাহরুখ খানের বাড়ি মান্নাত, তবে এবারের দীপাবলী খানিকটা আলাদা। শাহরুখ খান এবং আশা ছেড়ে দিয়েছিল আরিয়ানের দীপাবলীর আগে জামিনের খবর তবে এবারে হয়তো আশার আলো দেখছে শাহরুখ খান এবং তার পত্নী।

এর আগে আরিয়ানকে ফিরিয়ে আনার জন্য নবরাত্রির উপস রেখেছিলেন তার মা গৌরী। এমনকি নিজের বাড়িতে মিষ্টির উপকরণ তৈরি করা বন্ধ করে দিয়েছেন তিনি। তার নির্দেশেই মান্নাতের রান্নাঘরের এখন অন্য কোন মিষ্টি জাতীয় দ্রব্য তৈরি হয় না তিনি জানিয়েছেন যতদিন আরিয়ান বাড়ি ফিরছে ততদিন পর্যন্ত কোন মিষ্টি খাবার রান্না ঘরে তৈরি হবে না।

আরও পড়ুন: Indian Idol 16: বহু বছর পর একমঞ্চে অভিজিৎ-অমিত, গানে গানে জুড়ল ভাঙা সম্পর্ক

সূত্রের খবরে জানা গিয়েছে জেল কর্তৃপক্ষের তরফ থেকে আরিয়ান গানে নিরাপত্তা দিকে নজর দেয়া হয়েছে। তাকে একটি আলাদা বিশেষ ব্যারাকে স্থানান্তরিত করা হয়েছে, এমনকি জানা গিয়েছে জেলের খাবার এর সঙ্গে মানিয়ে নিতে পারছেনা আরিয়ান খান। বিশেষ অসুবিধা হচ্ছে তার সেই সমস্ত খাবার খেতে যার ফলে জেল কর্তৃপক্ষ তরফ থেকে আর এখানে স্বাস্থ্য নিউ বিশেষ চিন্তায় রয়েছেন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment