Gold ₹143,800/10g
Silver ₹240.66/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 32°C
17 June 2026

পথশিশুদের অগ্রাহ্য করে দামি রেস্তোরাঁয় প্রেম করতে গেলেন অভিনেত্রী তারা সুতারিয়া! ভিডিও ভাইরাল হতেই নেটিজেনদের আক্রমণের সামনে অভিনেত্রী, তুমুল ভাইরাল ভিডিও

পথশিশুদের অগ্রাহ্য করে দামি রেস্তোরাঁয় প্রেম করতে গেলেন অভিনেত্রী তারা সুতারিয়া! ভিডিও ভাইরাল হতেই নেটিজেনদের আক্রমণের সামনে অভিনেত্রী, তুমুল ভাইরাল ভিডিও

এই মুহূর্তে বলিউডের উঠতি নায়িকাদের মধ্যে অন্যতম হলেন তারা সুতারিয়া। তবে শুধু অভিনয় নয় পাশাপাশি অসাধারণ গানের গলার মাধ্যমে অতি অল্প দিনের মধ্যেই এক বিরাট ফ্যানবেস তৈরি করে ফেলতে সক্ষম হয়েছেন অভিনেত্রী। তবে এবার সোশ্যাল মিডিয়ায় তার ডিনার ডেটের ভিডিও ভাইরাল হতেই নেটিজেনদের আক্রমণের শিকার হতে হল অভিনেত্রী এবং তার প্রেমিক আদর জৈনকে।

প্রসঙ্গত এই মুহূর্তে বলিউডের অভিনেত্রী তারা সুতারিয়া এবং বলিউড অভিনেত্রী করিনা কাপুরের খুড়তুতো ভাই আদর জৈনের প্রেমের সম্পর্কের কথা সকলেরই জানা। সম্প্রতি একটি বিলাসবহুল রেস্তোরাঁয় ডিনার করতে যেতে দেখা গেছে এই দুই কপোত-কপোতিকে। কিন্তু রেস্তোরাঁ থেকে তারা বেরোতেই এক ঝাঁক পথ শিশুদের তাদের ঘিরে ধরতে দেখা যায়। তারা এই জনপ্রিয় অভিনেত্রীর সঙ্গে কথা বলতে চেষ্টা করলেও তারা সুতারিয়া তাদের সম্পূর্ণভাবে অগ্রাহ্য করে প্রেমিকের সঙ্গে গাড়িতে উঠে চলে যান। উপস্থিত ক্যামেরাম্যানদের ক্যামেরায় ধরা পড়ে গোটা বিষয়টি।

এরপরই আক্রমণের মুখে পড়তে হয় এই জনপ্রিয় অভিনেত্রীকে। কেন তারা আর্থিকভাবে শিশুদের সাহায্য করলেন না সেই প্রশ্ন তুলেছেন নেটিজেনদের একাংশ। তবে অভিনেত্রীর অনুগামীরা জানিয়েছেন এই পথ শিশুদের দল বলিউড সেলিব্রিটি দেখলেই তাদের কাছে টাকা চাইতে শুরু করে। অনেক ক্ষেত্রেই সেলিব্রিটির বাধ্য হন তাদেরকে টাকা দিতে। যে কারণে এবার তারার আচরণ ঘিরে দুই ভাগ হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া।

আরও পড়ুন: ‘সর্বজয়া’ ধারাবাহিকে এবার নতুন টুইস্ট! দামি উকিল ঠিক করে এবার সবাইকে চমকে দেবে ‘সর্বজয়া’ অভিনেত্রী দেবশ্রী রায়! মুহূর্তে ভাইরাল ভিডিও

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment