Gold ₹144,700/10g
Silver ₹242.17/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
15 June 2026

‘আমার ফোন করে কাজ চাইতে লজ্জা লাগে’! একান্ত সাক্ষাৎকারে বিস্ফোরক মন্তব্য অভিনেত্রী রচনা ব্যানার্জীর, অকপট রচনা, তুমুল ভাইরাল ভিডিও

‘আমার ফোন করে কাজ চাইতে লজ্জা লাগে’! একান্ত সাক্ষাৎকারে বিস্ফোরক মন্তব্য অভিনেত্রী রচনা ব্যানার্জীর, অকপট রচনা, তুমুল ভাইরাল ভিডিও

এই মুহূর্তে ছোটপর্দার অন্যতম অভিজ্ঞ এবং জনপ্রিয় অভিনেত্রী হলেন রচনা ব্যানার্জি। জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘দিদি নাম্বার ওয়ান’ তাঁর হাত ধরেই খ্যাতি লাভ করেছে। মাঝখানে তার বদলে জুন মালিয়া থেকে শুরু করে দেবশ্রী রায়ের মতো অভিনেত্রীরা এইসব পরিচালনার দায়িত্ব পেলেও দর্শকদের মন জয় করতে পারেননি। যা থেকে প্রমাণ হয়ে গিয়েছে রচনা ব্যানার্জি ছাড়া ‘দিদি নাম্বার ওয়ান’ অসম্পূর্ণ। তবে ছোট পর্দায় নিয়মিত তাকে দেখা গেলেও বড় পর্দায় আর সেভাবে দেখতে পাওয়া যায় না অভিনেত্রীকে। এবার সেই নিয়েই একান্ত সাক্ষাৎকারে বিস্ফোরক মন্তব্য করতে দেখা গেল অভিনেত্রীকে।

সম্প্রতি এক বেসরকারি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রচনা জানিয়েছেন তিনি তার কেরিয়ারের বেশিরভাগ সময়টাই বাংলার বাইরে কাজ করেছেন।

এরপর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের হাত ধরে টলিউডে ফিরে এলেও সংসারকে সময় দেওয়ার জন্য একসময় বড় পর্দা থেকে বিরতি নিয়েছিলেন। তবে এখন সেভাবে তার কাছে যে ভালো কোন কাজের প্রস্তাব আসেনা সে কথা স্বীকার করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে।

আরও পড়ুন: ‘সবার প্রিয় মিঠাইরানীকে এবার প্রকাশ্যে চোর অপবাদ দিল তোর্সা’! রেগে আগুন সিদ্ধার্থ, ‘মিঠাই’য়ের নতুন প্রমো ভাইরাল

পাশাপাশি এদিন তিনি দাবি করেছেন কখনো কারোর কাছ থেকে তিনি কাজ চেয়ে নিতে পারেন না। কারণ লোকের কাছে কাজ চাইতে তার লজ্জা লাগে। তবে তা বলে অভিনেত্রীর অনুগামীরা কিন্তু তাতে মোটেও হতাশ নন। কারণ তারা ছোটপর্দায় রচনাকে দেখতে পেয়ে যারপরনাই খুশি।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment