Gold ₹143,950/10g
Silver ₹240.94/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
24 June 2026

প্রেমিকের সাথে অন্তরঙ্গ মুহূর্ত, নতুন ছবি শেয়ার করলেন গায়িকা ইমন চক্রবর্তী

প্রেমিকের সাথে অন্তরঙ্গ মুহূর্ত, নতুন ছবি শেয়ার করলেন গায়িকা ইমন চক্রবর্তী

পুজোর মাঝেই নিজের প্রেমিকের সাথে বাগদান সেরে ফেলেন জাতীয় পুরষ্কার প্রাপ্ত গায়িকা ইমন চক্রবর্তী। জানিয়েছিলেন যতদিন না করোনার ভ্যাকসিন বেরোচ্ছে, ততোদিন বিয়ে করবেন না। এমনকি করোনা মিটে গেলেই ধুমধাম করে অনুষ্ঠান হবে সব নিয়ম মেনেই ছাঁদনাতলায় যাবেন ইমন। এসবের মাঝেই অবশ্য কিছুদিন আগে নিজের প্রেমিকের সাথে নিরালায় পাহাড়ে কাটিয়েছেন গায়িকা ইমন।

তার ছবিও তিনি নিজেই আপলোড করেছেন। সেই ছবিতে দেখা গিয়েছিল প্রচন্ড ঠান্ডায় ইমন তার প্রেমিককে জড়িয়ে দাঁড়িয়ে আছেন। এমনকি একটি ভিডিওও আপলোড করেছিলেন ইমন সেখানে একটি ছোট্ট মেয়ের সাথে কথা বলছিলেন তিনি। ইতিমধ্যে এই জুটির আরো একটি রোম্যান্টিক ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে কখনো পাহাড়ে ঘুরতে ঘুরতে প্রেমিক নীলাঞ্জনের গালে আদর করছেন গায়িকা।

আবার কখনো আনমনে জড়িয়েছেন মনের মানুষকে। আর সেই ছবি প্রকাশ্যে আসতেই নেটিজেনরা বুঝতে পেরেছেন দুই মনের মানুষের মধ্যে প্রেমের সম্পর্ক কতোটা গভীর। নিজের প্রেমের জীবনের সাথে সমান তালে তাল মিলিয়ে চলছেন গায়িকা ইমন। বলা যায় ইতিমধ্যেই তিনি বহু গান টলিউডকে দিয়েছে। যেই গান আট থেকে আশি সবারই প্রিয়। সে রোমান্টিক গান হোক বা আনন্দের গান সব গানই যেন তাঁর কন্ঠে এক অন্য মাত্রা পায়। তাই পেশার সাথে সাথে এবার নিজের প্রেমিককেও একটু সময় দিচ্ছেন ইমন, যার টুকরো ঝলকই এবার আমাদের সামনে এলো। এখন শুধু চার হাত এক হওয়ার অপেক্ষায় এই জুটি।

আরও পড়ুন: বিকিনি পরে ইউভানকে কোলে নিয়ে নাচ অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর! ‘ছেলের সামনে এই পোশাক পরা উচিত না’, বিকিনি পরে শুভশ্রীর নাচ শেয়ার করতেই ধেয়ে এল নিন্দার তীর, ভাইরাল ভিডিও

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment