Gold ₹144,300/10g
Silver ₹241.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
8 July 2026

উমার স্বপ্নপূরণে আচার্য্য বাড়ির বউয়ের স্বীকৃতি দিল অভিমন্যু,মন্ডপে এনে সিঁদুর পরিয়ে দিল অভি! উমা ধারাবাহিকে এলো নতুন টুইস্ট, সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল ভিডিও

উমার স্বপ্নপূরণে আচার্য্য বাড়ির বউয়ের স্বীকৃতি দিল অভিমন্যু,মন্ডপে এনে সিঁদুর পরিয়ে দিল অভি! উমা ধারাবাহিকে এলো নতুন টুইস্ট, সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল ভিডিও

ক্রিকেট খেলাকে কেন্দ্র করে জি বাংলায় কয়েকদিন আগে শুরু হয়েছে ধারাবাহিক উমা। এই ধারাবাহিকে একটি মধ্যবিত্ত ঘরের মেয়ের ক্রিকেটার হয়ে ওঠার স্বপ্নই তুলে ধরা হবে। আর ধারাবাহিকে উমার চরিত্রে অভিনয় করছেন নবাগত অভিনেত্রী তথা মডেল শিঞ্জিনী চক্রবর্তী। তার বিপরীতে অভিনয় করছেন অভিনেতা নীল ভট্টাচার্য তার চরিত্রের নাম অভিমুন্য। এর পাশাপাশি খল নায়িকা চরিত্রে আমরা দেখতে পাচ্ছি অভিনেত্রী শ্রীতম মিত্রকে আলিয়ার চরিত্রে। এর আগেও আমরা শ্রীতমাকে পান্ডব গোয়েন্দা ধারাবাহিকে দেখতে পেয়েছি।

ধারাবাহিকে প্রথমে থেকে দেখানো হচ্ছে যে আলিয়ার সঙ্গে অভিমুন্য সম্পর্ক ঠিক হয়ে রয়েছে কিছুদিন পরেই তাদের বিয়ে। আর অন্যদিকে বাবার স্বপ্ন পূরণ করতেই এবং নিজের ইচ্ছেতেই ক্রিকেট খেলে উমা। কিন্তু তার বাবার মৃত্যুতে হঠাৎই তার ক্রিকেট খেলা বন্ধ হয়ে যায় এবং বাড়ির ব্যবসার কাজে হাত লাগায় সে এই ব্যবসা সূত্রেই উমা গিয়ে পৌঁছয় আচার্য বাড়িতে। সেখানেই সকলের সঙ্গে আলাপ এবং পরবর্তীকালে আলিয়ার এসিস্টেন্ট হিসেবে কাজে যুক্ত হয় উমা।

এরপর নানা গল্পের মাঝে অভিমন্যুর কাকা জানতে পারে উমা হলো তার ছোটবেলার খুব কাছের বন্ধু মেয়ে অর্থাৎ উমার বাবা এবং অভিমন্যুর ছোট কাকা এককালের ভীষণ ভালো বন্ধু ছিল এবং সেই ছোটকাকার থেকেই উমা তার বাবার মৃত্যুর আসল কারণ জানতে পারে। আর উমার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতেই ছোটো কাকা এবং অভিমুন্য দুজনেই উমাকে আবার ক্রিকেট খেলার পরামর্শ দেয়।

আরও পড়ুন: ‘আর কাউকে অভিশাপ দেবেন না’! কেকের প্রয়াণের মধ্যেই এবার গায়ক রূপঙ্কর বাগচীকে একহাত নিলেন ইউটিউবার স্যান্ডি সাহা, রূপঙ্করের উপর ক্ষোভ উগরে দিচ্ছে নেটিজেনরা

আর অন্যদিকে অভিমুন্য জেনে যায় যে উমা আলিয়ার জায়গায় ক্রিকেট মাঠে নেমে আলিয়ার হয়ে ভালো পারফরম্যান্স করে এবং এটি জানার পরে অভিমুন্য জেদ চেপে যায় উমা কে আবার ক্রিকেট খেলানোর জন্য। এরই মধ্যে রিলিজ হয়েছে ধারাবাহিকের নতুন প্রমো ভিডিও। ভিডিওটিতে দেখা যাচ্ছে যে আলিয়ার সঙ্গে বিয়ে করতে নারাজ অভি এবং উমাকে ক্রিকেট খেলার স্বীকৃতি দিতে এসে আলিয়ার জায়গায় বিয়ের মন্ডপের সকলের সামনে সিঁথির সিঁদুর পরিয়ে দেয়। এবং উমাকে আচার্য বাড়ির বউ হিসেবে পরিচয় করিয়ে দেয় সকলের সামনে এই নতুন ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment