Gold ₹145,350/10g
Silver ₹243.24/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
15 July 2026

ষ্টার জলসার সিরিয়ালে আচমকা খুকুমণির সিঁথিতে সিঁদুর পরালো বিহান! ‘খুকুমণি হোম ডেলিভারি’র নতুন প্রোমোয় উত্তাল সোশ্যাল মিডিয়া! ‘এ কেমন বিয়ে’, কটাক্ষ নেটিজেনদের

ষ্টার জলসার সিরিয়ালে আচমকা খুকুমণির সিঁথিতে সিঁদুর পরালো বিহান! ‘খুকুমণি হোম ডেলিভারি’র নতুন প্রোমোয় উত্তাল সোশ্যাল মিডিয়া! ‘এ কেমন বিয়ে’, কটাক্ষ নেটিজেনদের

সম্প্রতি স্টার জলসায় সম্প্রচার শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘খুকুমণি হোম ডেলিভারি’র। তবে অতি অল্প দিনের মধ্যেই দারুন ফলাফল করে টিআরপি তালিকা প্রথম পাঁচের মধ্যে উঠে এসেছে এই সদ্য প্রচারিত ধারাবাহিকটি। যা থেকে প্রমাণ হয়ে গিয়েছে ‘খুকুমণি হোম ডেলিভারি’ সফলভাবে মানুষের মন জয় করতে সক্ষম হয়েছে। তবে এবার ধারাবাহিকের নতুন প্রোমো রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি করেছে সোশ্যাল মিডিয়ায়। পাশাপাশি নেটিজেনদের একটি অংশের থেকে ধেয়ে এসেছে বেশ খানিকটা কটাক্ষ ও সমালোচনা।

প্রসঙ্গত ধারাবাহিকের গল্প অনুযায়ী নায়িকা খুকুমণি বড়লোক বাড়ির অপ্রকৃতিস্থ ছেলে বিহানকে খাওয়ানোর দায়িত্ব নিয়েছিল। তবে বাড়ির লোকেদের ঠিক করে রাখা পাত্রীর সঙ্গে বিহানের বিয়ে ঠিক হতেই বেঁকে বসে সে। এরপর সকলের সামনেই কিছু না বুঝেই হাতের সিঁদুরের কৌটো থেকে সিঁদুর ঢেলে দেয় সে খুকুমণির মাথায়।

বলাই বাহুল্য নেটিজেনদের একটি বড় অংশ মনে করছেন ধারাবাহিকটির গল্প নতুন ছকে শুরু হয়েছিল। তবে এদিনের প্রোমো দেখে তাদের মনে হচ্ছে অন্যান্য ধারাবাহিকের মত চিরাচরিত একঘেয়ে গল্পই এখানে দেখা যাবে।

আরও পড়ুন: “বুজরুকীর একটা সীমা থাকে” – বিসর্জনের ঠিক আগে গৌরীর সাথে দুর্গা প্রতিমার কান্না দেখানোতেই সোশ্যাল মিডিয়া জুড়ে খিল্লির ঝড় উঠল “গৌরী এলো” ধারাবাহিক নিয়ে, এসব বুজরুকি দেখিয়েও পরপর দুটো সপ্তাহে টিআরপিতে বঙ্গ সেরা এই কুসংস্কারাচ্ছন্ন ধারাবাহিক!, ভাইরাল ভিডিও

তবে এই মতের সঙ্গে একমত হননি ‘খুকুমণি হোম ডেলিভারি’ ধারাবাহিকের অনুগামীরা। তারা মনে করছেন বেশ কিছু নতুন টুইস্ট এবার তারা দেখতে পাবেন ধারাবাহিকের গল্পতে। যে কারণে ধারাবাহিকের নতুন এপিসোড দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তারা।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment