Gold ₹146,150/10g
Silver ₹244.57/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
15 July 2026

খোকার এবার বলিউড যাত্রা! অভিনেতার বিপরীতে কে থাকবেন, জানেন?

খোকার এবার বলিউড যাত্রা! অভিনেতার বিপরীতে কে থাকবেন, জানেন?

টলিপাড়ায় নতুন গুঞ্জন, শোনা যাচ্ছে টলিউডের ‘খোকা’ অনির্বাণ ভট্টাচার্য এবং বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানি মুখার্জি বলিউড একটি ছবিতে একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন।

সূত্রের খবর, রানি মুখার্জির বিপরীতে ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবিতে অভিনয় করতে দেখা যাবে টলিউডের ‘খোকা’ অনির্বাণকে।

রাজ্যে করোনা পরিস্থিতি নিয়ে প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে দিকে কাটাচ্ছে বঙ্গবাসীর। সে সময় অনির্বাণের বলিউড যাত্রার খবরে বেজায় খুশি অভিনেতার অনুরাগী মহল। যদিও এখনই কিছু জানাতে নারাজ অভিনেতা। তাঁর বক্তব্য, এবিষয়ে এখনই কিছু বলতে পারব না।

আরও পড়ুন: Bollywood: ববি দেওল ও অনুরাগ কাশ্যপের ‘বান্দর’ ছবির মুকুটে নতুন পালক, বড় সম্মান অস্ট্রেলিয়ায়

জানা যাচ্ছে, ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবিটির পরিচালনা করবেন অসীমা ছিব্বর। যিনি কিনা এর আগে ‘মেরে ড্যাড কি মারুতি’র মতো ছবি পরিচালনা করেছেন। ছবিটির প্রযোজনা করছে জি স্টুডিও এবং এনমে এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড।

কিছুদিন আগেই রানি মুখ্যার্জির ৪৩ তম জন্মদিনে ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবিটির কথা ঘোষণা করেন রানি স্বয়ং। এক সাক্ষাৎকারে রানি জানিয়েছিলেন, তাঁর আপকামিং মুভি কেরিয়ারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছবি হতে চলেছে।

‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবিতে একজন মায়ের কিভাবে সমস্ত দেশের বিরুদ্ধে লড়াই করবেন তাই তুলে ধরা হবে।

আরও পড়ুন: ‘আমি তোমাকে ছাড়া বাঁচবোনা’, ‘রান্নাঘর’এর সুদীপা কে বলেছিলেন মেসি! বিয়েও হয়েই গেছিল ‘রান্নাঘর’এর সুদীপার! দাদাগিরিতে এসে সৌরভ কে জানালেন রান্নাঘরের সঞ্চালক সুদীপা, ফাঁস হল ভাইরাল ভিডিও

অন্যদিকে, ধনঞ্জয়, গুমনামী, দ্বিতীয় পুরুষ, ড্রাকুলা স্যারের মতো ছবিতে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন অনির্বাণ। এবার তাঁর বলিউড যাত্রার। অনির্বানের এই নতুন পদক্ষেপে খুশি দর্শক কুল। তাঁর সাফল্যের দিকে তাকিয়ে অভিনেতার অনুরাগীরা।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment