Gold ₹143,400/10g
Silver ₹240.03/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
28 June 2026

‘একবার একসাথে শুলেই ভালোবাসা হয়ে যায় নাকি?’! প্রকাশ্যে দেবকে বিস্ফোরক কথা বলে বসলেন প্রেমিকা রুক্মিণী! মন ভাঙল দেবের, তুমুল ভাইরাল ভিডিও

‘একবার একসাথে শুলেই ভালোবাসা হয়ে যায় নাকি?’! প্রকাশ্যে দেবকে বিস্ফোরক কথা বলে বসলেন প্রেমিকা রুক্মিণী! মন ভাঙল দেবের, তুমুল ভাইরাল ভিডিও

এই মুহূর্তে টলিউডের অন্যতম জনপ্রিয় একজন অভিনেতা হলেন দেব। পাশাপাশি প্রযোজক হিসেবেও দারুন কাজ করছেন তিনি। যে কারণে এবার প্রত্যাশিতভাবেই তার নতুন সিনেমা ‘কিশমিশ’ এর ট্রেলার প্রকাশ হতেই তা তুমুল ভাইরাল হলো নেটিজেনদের মধ্যে। প্রসঙ্গত গুরুপদ অধিকারী প্রযোজিত এই সিনেমায় মুখ্য চরিত্র দেখতে পাওয়া যাবে অভিনেতা দেব এবং অভিনেত্রী রুক্মিণী মৈত্রকে।

পাশাপাশি অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে খরাজ মুখার্জি থেকে শুরু করে টলিউডের আরো একাধিক জনপ্রিয় ব্যক্তিত্বকে। প্রসঙ্গত এদিন ভাইরাল হওয়া ট্রেলার থেকে নেটিজেনরা জানতে পেরেছেন এই সিনেমায় দেবের চরিত্রের নাম টিনটিন। যে কলকাতায় পড়তে এসে প্রেমে পড়বে সহপাঠিনী রোহিনীর। প্রথমে তুমুল অপছন্দ এবং ঝগড়া দিয়ে একে অপরের পরিচিত হলেও খুব অল্প সময়ের মধ্যেই ঘনিষ্ঠ হতে দেখা যাবে তাদের। এরপর তাদের সম্পর্কের ওঠপড়া নিয়েই চলবে সিনেমার গল্প।

প্রসঙ্গত রাহুল মুখার্জি পরিচালিত এই সিনেমার ট্রেলার দেখার পর নেটিজেনরা এক বাক্যে স্বীকার করেছেন অভিনেতা দেব এখন অন্য ধর্মের সিনেমায় ধীরে ধীরে নিজেকে ফুটিয়ে তোলার চেষ্টা করছেন। যে কারণে পুরোদস্তুর কমার্শিয়াল সিনেমা থেকে সরে গিয়ে ভালো গল্পের দিকে ঝুঁকেছেন তিনি। ইতিমধ্যেই এই সিনেমা নিয়ে তীব্র প্রত্যাশা তৈরি হয়েছে দর্শকদের মধ্যে।পাশাপাশি আসরে নেমে পড়েছেন অভিনেতার অনুগামীরা। তারা জানিয়েছেন দেব রুক্মিণীকে আরো একবার পর্দায় একসঙ্গে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তারা।

আরও পড়ুন: ‘রাস্তায় বসা লোকেরা আইন ঠিক করছে, ভারতও একটা জেহাদি দেশ হয়ে গেল’! কৃষি আইন প্রত্যাহার নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন সুপারস্টার কঙ্গনা রানাউত

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment