Gold ₹143,950/10g
Silver ₹240.94/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
25 June 2026

জিতের সহনায়িকা হয়েও আজ কি উপেক্ষিত মেঘনা? জিতের নায়িকা হয়েও টলিউড পরে আর কাজ দিল না, এখন সিরিয়ালে মিলছে ছোটখাটো রোল! একসময় জিৎ এবং প্রসেনজিৎ এর নায়িকা ছিলেন এই অভিনেত্রী, তবে বর্তমানে কোথায় হারিয়ে গেলেন তিনি? ভাইরাল ভিডিও

জিতের সহনায়িকা হয়েও আজ কি উপেক্ষিত মেঘনা? জিতের নায়িকা হয়েও টলিউড পরে আর কাজ দিল না, এখন সিরিয়ালে মিলছে ছোটখাটো রোল! একসময় জিৎ এবং প্রসেনজিৎ এর নায়িকা ছিলেন এই অভিনেত্রী, তবে বর্তমানে কোথায় হারিয়ে গেলেন তিনি? ভাইরাল ভিডিও

আমাদের টলিউডের এমন বহু অভিনেত্রী রয়েছেন যারা একসময় বড় পর্দায় বড় বড় অভিনেতার সঙ্গে চুটিয়ে অভিনয় করলেও বর্তমানে তাদের আর দেখা যায় না। সিনেমা জগৎ থেকে অনেকটাই দূরে সরে রয়েছেন তারা। বর্তমানে অনেক কেই ধারাবাহিক জগতে দেখা যায়। বিভিন্ন চ্যানেলে বিভিন্ন ধরনের ধারাবাহিকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন তারা। তবে হঠাৎ করে কেন বড় পর্দা থেকে সরে এসেছেন অভিনেত্রীরা?

এরকমই একজন অভিনেত্রী হলেন অভিনেত্রী মেঘনা হালদার। একসময় টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ছিলেন তিনি। দেখতে অসম্ভব সুন্দরী। জিৎ এর সাথীহারা ছবির নায়িকা ছিলেন তিনি। একসময় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছবিতেও নায়িকা ছিলেন তিনি। তবে বর্তমানে আমরা তাকে ছোট পর্দাতেই দেখতে পাই। বিভিন্ন ধারাবাহিকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন অভিনেত্রী। বেশিরভাগ সময় খলনায়িকার চরিত্রে দেখা মেলে তার। জীবন সাথী, খেলাঘরের মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিককে দেখা মিলেছে অভিনেত্রীর। বর্তমানে আকাশ ৮ এর একটি ধারাবাহিকে অভিনয় করছেন।

টলিউডের বড় পর্দায় তাকে কেন দেখা যায় না তা নিয়ে প্রশ্ন করায় অভিনেত্রী উত্তরে জানান যে টলিউড থেকে তাকে আর বড় পর্দায় কাজের জন্য ডাকা হয় না। কিন্তু তাতে তার কোন আক্ষেপ নেই। তার মতে নেগেটিভ কিছু না থাকলে পজিটিভ কিছু অনুভব করা সম্ভব নয়। এছাড়াও বলিউডেও কিছু প্রজেক্টে কাজ করেছিলেন মেঘনা। বর্তমানে বাংলাতেই ফিরে এসেছেন। কারণ অভিনেত্রী জানিয়েছেন টলিউডের মানুষের কাছ থেকে অসংখ্য ভালবাসা পেয়েছেন তিনি। বেশিরভাগ সময় খল নায়িকার চরিত্রে তাকে অভিনয় করতে দেখা যায়। এক্ষেত্রে অভিনেত্রী জানিয়েছেন কারণ সেখানে তিনি নিজেকে ভালোভাবে ফুটিয়ে তুলতে পারে।

আরও পড়ুন: নতুন ছবির পোস্টারে নজর মন জিতলেন মধুমিতা, বড়দিনে আসছে মা মেয়ের মিষ্টি ছবি

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment