Take a fresh look at your lifestyle.

‘এটা আপনার জন্য, মিষ্টি করে বললো ঋদ্ধি’! তাড়াহুড়োয় খড়ি খোপায় ফুল দিতে ভুলে যাওয়ায় স্ত্রী কে সুন্দর ফুল উপহার দিলো ঋদ্ধি, দেখে চক্ষু একেবারে ছানাবড়া খড়ির, ভাইরাল ভিডিও

206

বর্তমানে একেবারে জমজমাট হয়ে উঠেছে স্টার জলসার ধারাবাহিক গাঁটছড়া। ঋদ্ধি এবং খড়ির কেমিস্ট্রির বর্তমানে জমে ক্ষীর। ধীরে ধীরে নানান ঘটনার মাধ্যমে কাছে আসছে দুজনে। খুনসুটি, ঝগড়া ঝাঁটি, কথা কাটাকাটি মাধ্যমেই যেন নিজেদের দুষ্টু মিষ্টি প্রেম ফুটিয়ে তুলছে তারা পর্দায়। অল্প সময়ের মধ্যেই দারুণ জনপ্রিয়তা পেয়েছে দর্শক মহলে। প্রথম দিকে সম্পর্কের তিক্ততা থাকলেও ধীরে ধীরে যেন খড়ি এবং ঋদ্ধি দুজন দুজনের প্রতি মন গলছে। ভট্টাচার্য্য বাড়ির এক সাধারন দশকর্মা ভান্ডার এর মেয়ে খড়ির সঙ্গে হঠাৎই নানান ঘটনা চক্রের মাধ্যমে বিয়ে হয়েছে সিংহ রায় বাড়ির বড় ছেলে ঋদ্ধিমানের। খড়ির যেখানে বড় দিদির সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল ঋদ্ধিমানের।

পরিচয়ের প্রথম দিন থেকে সম্পর্ক তিক্ত থাকার কারণে বিয়ের পরে ঋদ্ধিমান কিছুকেই খড়ি কে নিজের স্ত্রী হিসেবে স্বীকৃতি দিতে চাইছেন না। কিন্তু ধীরে ধীরে যেন কাছাকাছি আসে দুজনে। আর TRP তালিকাতেও এই ধারাবাহিক দারুন পরিবর্তন এনেছিল। ধারাবাহিক শুরুর পরে টানা ১৪ সপ্তাহ টিআরপিতে প্রথম স্থান দখল করেছিল এই ধারাবাহিকটি। মিঠাই কে সরিয়ে জায়গা করে নিয়েছিল সেরা ধারাবাহিকের। বর্তমানে আবারও টলোমলো হয়েছে স্থান। প্রথম স্থান থেকে সরে এসেছে গাঁটছড়া কিন্তু ধারাবাহিকের পরিচালক বলছেন এটা খুব অল্পসময়ের বিচ্যুতি আবারো নিজের পুরনো জায়গায় ফিরে আসবে গাঁটছড়া। গাঁটছড়া ধারাবাহিক কতটা জনপ্রিয় দর্শক মহলে তা স্পষ্ট।

সোশ্যাল মিডিয়ায় এই ধারাবাহিকের একাধিক ফ্যানপেজ রয়েছে। রয়েছে খড়ি এবং ঋদ্ধির একাধিক ভক্ত। সেই ফ্যান পেজ থেকে দুজনের বিভিন্ন মুহূর্ত মাঝেমধ্যে ভাইরাল হয়ে পড়ে। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ার ফ্যান পেজের মাধ্যমে। যা দেখে দর্শকরা একেবারে আপ্লুত হয়ে গিয়েছেন।

ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে দ্যুতি এবং রাহুলের বৌভাতের দিন রিসেপশনের রাতে ঋদ্ধি খড়ি কে ফুল দিয়েছে এবং বলছেন ‘এটা আপনার জন্য’ আর এই দেখে খড়ি তো একেবারে অবাক তার চক্ষু একেবারে ছানাবড়া। কিছু বলার আগে ঋদ্ধিমান বলে যে ‘আপনি আজ হয়তো তাড়াহুড়োর কাজের মধ্যে থেকে নিজের খোপায় ফুল দিতে ভুলে গেছেন তাই এটা আপনার জন্য নিয়ে আসলাম।’ আর এই ভিডিও দর্শকমহলে দারুণ ভাইরাল হয়েছে। মুহূর্তের মধ্যেই হাজার হাজার মানুষ পছন্দ করে সেই ভিডিওটি।

Comments are closed.