Gold ₹145,350/10g
Silver ₹243.24/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
15 July 2026

‘ছেলেরা মদ খেলে দোষ নেই, মেয়েরা খেলে দোষ?’ স্টার জলসা আনছে নতুন রিয়েলিটি শো, মন খুলে মনের কথা বলুন, স্টার জলসা নিয়ে আসছে নতুন রিয়েলিটি-শো ‘আপনি কি বলেন’, রইলো ট্রেলার

‘ছেলেরা মদ খেলে দোষ নেই, মেয়েরা খেলে দোষ?’ স্টার জলসা আনছে নতুন রিয়েলিটি শো, মন খুলে মনের কথা বলুন, স্টার জলসা নিয়ে আসছে নতুন রিয়েলিটি-শো ‘আপনি কি বলেন’, রইলো ট্রেলার

বাংলা ধারাবাহিকের পাশাপাশি এবারে নানান ধরনের বাংলা রিয়েলিটি শো নিয়ে আসছে জি বাংলা এবং স্টার জলসা। ইতিমধ্যেই দুটি চ্যানেল এ বেশ কয়েকটি নতুন ধারাবাহিক শুরু হয়েছে এবারে স্টার জলসা নিয়ে আসেন নতুন চমক রিয়েলিটি শো এর জগতে আনতে চলেছে নতুন এবং একদম ভিন্নধরনের একটি রিয়েলিটি শো। নতুন এই শো এর নাম ‘আপনি কি বলে।’ আমরা প্রত্যেকেই জানি স্টার জলসা এবং জি বাংলার মধ্যে বরাবরই রেষারেষি চলতে থাকে। তাই প্রতিটি চ্যানেলই চেষ্টা করে নতুন নতুন কোন কিছু দিয়ে দর্শককে আরো আকৃষ্ট করার। তাই এবারের স্টার জলসার কর্তৃপক্ষ এই নতুন ধরনের একটি রিয়েলিটি শো আনতে চলেছে তাদের চ্যানেলে।

ইতিমধ্যে চ্যানেলের তরফ থেকে নতুন এস এর প্রথম প্রমো ভিডিও দর্শকের সামনে এসেছে এবং নতুন এই প্রমো ভিডিও সামনে আসতেই দর্শক বেশ উত্তেজিত হয়ে পড়েছে এই শো দেখার জন্য। প্রমো ভিডিওতে আমরা প্রত্যেকে সঞ্চালকের ভূমিকায় দেখতে পেয়েছি জনপ্রিয় অভিনেতা দেবশঙ্কর হালদার কে। এর আগেও আমরা অভিনেতাকে জি বাংলার একটি নন ফিকশন শো তে সঞ্চালকের ভূমিকায় দেখেছি। উল্লেখ্য বেশ কয়েক মাস আগে এই শো শুরু হওয়ার কথা উঠেছিল। কিন্তু বিশেষ কিছু কারণের জন্য এই শো শুরু হতে সময় লাগে।

এই শো এর মূলমন্ত্র হলো মন খুলে নিজের মনের কথা বলুন। আমাদের দৈনন্দিন জীবনে এরকম অনেক ঘটনা বা কথা রয়েছে যেগুলো আমরা সহজে মন খুলে বলতে পারিনা। আর সেই সমস্ত দিকের কথা মাথায় রেখে স্টার জলসা আয়োজিত করেছে তাদের এই নতুন রিয়েলিটি শো। এই প্ল্যাটফর্ম এ দাড়িয়ে সাধারন মানুষেরা নিজেদের দৈনন্দিন জীবনের বা বিশেষ কোন ঘটনার কথা তুলে ধরবেন সকলের সামনে এবং দুটি দল থাকবে একটি দল পক্ষ নিয়ে কথা বলবে অন্য দলটি বিপক্ষে কথা বলবে।

আরও পড়ুন: “বউকে পাত্তা দিচ্ছে না” – আলিয়া রণবীরের চুলে হাত দিতেই হাত সরিয়ে দিলেন রণবীর! এতেই বিরক্ত সোশ্যাল মিডিয়ার একাংশ, ভাইরাল ভিডিও

তবে এই শো কবে শুরু হবে কখন থেকে সম্প্রচারিত করা হবে টেলিভিশনের পর্দায় তা এখনো জানা যায়নি। সম্প্রতি শেষ হয়েছে স্টার জলসার রিয়েলিটি-শো সুপার সিঙ্গার। আর এই শো এর জায়গা নিতে আসছে নতুন শো ‘আপনি কি বলেন।’

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment