Gold ₹144,600/10g
Silver ₹242.02/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
3 July 2026

দাঁ হাতে আর্যার পিছনে ছুটছে যমুনা! ‘পাগলের কান্ডকারখানা’, ‘যমুনা ঢাকি’র প্রোমো দেখে কটাক্ষ নেটিজেনদের, ভাইরাল ভিডিও

দাঁ হাতে আর্যার পিছনে ছুটছে যমুনা! ‘পাগলের কান্ডকারখানা’, ‘যমুনা ঢাকি’র প্রোমো দেখে কটাক্ষ নেটিজেনদের, ভাইরাল ভিডিও

জি বাংলা চ্যানেলের অন্যতম একটি সফল সিরিয়াল হল ‘যমুনা ঢাকি’। দীর্ঘদিন ধরে সফলভাবে সম্প্রচারিত হচ্ছে এই ধারাবাহিকটি। পাশাপাশি দর্শকদের একটি বড় অংশ এই ধারাবাহিকের অনুগামী হয়ে উঠেছেন। তবে এবার ধারাবাহিকের নতুন প্রোমো দেখে হাসির রোল উঠল সোশ্যাল মিডিয়ায়। অনেকেই মনে করছেন ধারাবাহিকের গল্প এবার ধীরে ধীরে অবাস্তব হয়ে উঠছে।

পাশাপাশি জোর করে টেনে নিয়ে যাওয়া হচ্ছে ধারাবাহিকের গল্পকে এমনটাই মত দর্শকদের একাংশের। প্রসঙ্গত কিছুদিন আগেই যমুনাকে খুন করার উদ্দেশ্যে তার উপর হামলা চালাতে দেখা গিয়েছিল ধারাবাহিকের নেতিবাচক চরিত্র আর্যাকে। তা নিয়েও সোশ্যাল মিডিয়ায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। এবার ভিলেন এর পিছনে দাঁ হয়ে ছুটতে দেখা গেল ধারাবাহিকের নায়িকা যমুনাকে।

বলাই বাহুল্য এই দৃশ্য দেখে হাসি সামলাতে পারছেন না ধারাবাহিকের দর্শকরা। তারা মনে করছেন ধীরে ধীরে ধারাবাহিকের গল্প হাস্যকর হয়ে উঠেছে। পাশাপাশি কিভাবে ধারাবাহিকের সঙ্গে যুক্ত নির্মাতা এবং কলাকুশলীরা এ ধরনের দৃশ্য দেখানোর অনুমতি দিচ্ছেন সে প্রশ্ন তুলতে দেখা গিয়েছে নেটিজেনদের একাংশকে।

আরও পড়ুন: সুপারহিট মিঠাই, মাধবীলতা,নবাব নন্দিনীকে টেক্কা দিতে এবার জি বাংলায় আসছে নতুন ধারাবাহিক ‘রং মিলান্তি’! কে হবে এই ধারাবাহিকের নায়িকা? কেমন হবে এই ধারাবাহিকের গল্প জানুন?

অনেকেই মনে করছেন প্রথম দিকে বেশ প্রশংসা কুড়ানোর মত ধারাবাহিকের গল্প সম্প্রচারিত হলেও এখন দেখে মনে হচ্ছে তা শুধুমাত্র ‘পাগলের কাণ্ডকারখানা’। বলাই বাহুল্য এপ্রসঙ্গে এখনও কোনও মন্তব্য করতে দেখা যায়নি ধারাবাহিকের সঙ্গে যুক্ত নির্মাতাদের।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment