Gold ₹143,450/10g
Silver ₹240.12/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
30 June 2026

জেআইএস ইউনিভার্সিটিতে আইনের নানা পাঠ্যক্রমে ভর্তি হওয়ার সুযোগ হারাবেন না

আইন নিয়ে স্নাতক ও স্নাতকোত্তরের পড়াশোনার জন্য তিনটি পাঠ্যক্রম চালু করেছে জেআইএস ইউনিভার্সিটি।

জেআইএস ইউনিভার্সিটিতে আইনের নানা পাঠ্যক্রমে ভর্তি হওয়ার সুযোগ হারাবেন না
১২ ক্লাসের বোর্ডের পরীক্ষার পরই নিজেদের কেরিয়ার গড়তে পছন্দের বিভিন্ন বিষয় বেছে নেন বেশিরভাগ পড়ুয়ারা। এই মুহূর্তে যে সমস্ত কোর্সগুলি ছাত্রছাত্রীরা তাঁদের কেরিয়ার অপশন হিসেবে বেছে নিচ্ছেন, সেগুলির মধ্যে অন্যতম হচ্ছে আইন নিয়ে পড়াশোনা। আর এই আইন নিয়ে স্নাতক ও স্নাতকোত্তরের পড়াশোনার জন্য তিনটি পাঠ্যক্রম চালু করেছে জেআইএস ইউনিভার্সিটি।
ওই তিনটি কোর্স হচ্ছে বিবিএ এলএলবি, এলএলবি এবং এলএলএম কোর্স। এর মধ্যে বিবিএ এলএলবি-তে ১২ ক্লাসের পাট চুকিয়ে ভর্তি হতে পারবেন ছাত্রছাত্রীরা। এই কোর্সটি পাঁচ বছরের। এছাড়াও স্নাতক স্তরের পড়াশোনা শেষ করে যদি কেউ আইন নিয়ে পড়াশোনা করতে চান, তাহলে তারও অপশন রয়েছে। এক্ষেত্রে রয়েছে ৩ বছরের এলএলবি প্রোগ্রাম। এছাড়াও যদি কোনও ছাত্রছাত্রী আইন নিয়ে আরও উচ্চশিক্ষায় আগ্রহী হন, তবে তাঁর জন্য রয়েছে এলএলএম-এ পড়াশোনা করার সুযোগ।
এই বিবিএ এলএলবি নিয়ে পড়াশোনা করার পর একদিকে যেমন ছাত্রছাত্রীরা বিভিন্ন কর্পোরেট হাউসে কর্পোরেট ল’ইয়ার হিসেবে কাজ করতে পারেন, ঠিক সেরকমই নিজে প্রাইভেট প্র্যাকটিসও করতে পারেন। এই কোর্সের মাধ্যমে ছাত্রছাত্রীদের আইন নিয়ে বিস্তর পড়াশোনার পাশাপাশি বিভিন্ন রকমের প্র্যাক্টিক্যাল বিষয়ের উপরেও সমান নজর দেওয়া হয়ে থাকে।
ছাত্রছাত্রীদের কোর্টের কাজের বিভিন্ন দিক সম্পর্কেও ধ্যানধারণা দেওয়া হয়। এ ছাড়া কোর্সের শেষে ছাত্রছাত্রীদের প্লেসমেন্ট পেতেও বিভিন্ন রকমের সাহায্য করা হয় ইউনিভার্সিটির তরফ থেকে। থাকে ইন্টার্নশিপের মাধ্যমে হাতে-কলমে কাজ শেখার সুবিধে।
আইন নিয়ে সমাজে সচেতনতা গড়ে তুলতে ছাত্রছাত্রীদের নিয়ে যাওয়া হয় বিভিন্ন ফিল্ড ওয়ার্কে। যে কোনও ধরনের আইনি সাহায্যের জন্য রয়েছে লিগাল এইড সোসাইটি। যেখান থেকে সাধারণ মানুষকে বিভিন্ন আইনি সমস্যার সমাধান বাতলে দেওয়ার কাজও করা হয় ইউনিভার্সিটির পক্ষ থেকে।
বিশদে জানতে কল করুন
ডঃ শৌভিক চট্টোপাধ্যায়(HOD) – +৯১ ৯৭৪৮২৯৭৯৬৮
ই মেল- [email protected]
অঙ্কিতা বন্দ্যোপাধ্যায় (Admission Manager)- +৯১ ৮৬৯৭৭৪৩৩৬১
ই মেল- [email protected]

আরও পড়ুন: করোনা মোকাবিলায় কল্যাণী পুরসভার সঙ্গে হাত মিলিয়ে কাজ করছে জেআইএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Education