Gold ₹143,450/10g
Silver ₹240.12/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
29 June 2026

প্রকাশ্য ক্যামেরায় বিচারক প্রতিযোগীর মধ্যে কথাকাটাকাটি! ‘ঢপের শো একটা’! Colors Bangla’র ‘সঙ্গীতের মহাযুদ্ধ’ শোয়ের বিরুদ্ধে মুখ খুলে বিস্ফোরক অভিযোগ গায়ক সৌম্যের, অভিজিৎ ভট্টাচার্যকে ধুয়ে দিল প্রতিযোগী

প্রকাশ্য ক্যামেরায় বিচারক প্রতিযোগীর মধ্যে কথাকাটাকাটি! ‘ঢপের শো একটা’! Colors Bangla’র ‘সঙ্গীতের মহাযুদ্ধ’ শোয়ের বিরুদ্ধে মুখ খুলে বিস্ফোরক অভিযোগ গায়ক সৌম্যের, অভিজিৎ ভট্টাচার্যকে ধুয়ে দিল প্রতিযোগী

কিছুদিন আগেই কালার্স বাংলায় শুরু হয়েছিল গানের রিয়েলিটি শো ‘সংগীতের মহাযুদ্ধ’র সম্প্রচার। যেখানে প্রতিযোগী হিসেবে দেখা দিয়েছে একাধিক জনপ্রিয় গায়ক গায়িকাকে। পাশাপাশি বিচারকের আসনে ছিলেন বলিউড গায়ক অভিজিৎ ভট্টাচার্য এবং অন্যান্যরা। কিন্তু এবার প্রতিযোগী এবং চ্যানেলের মধ্যেকার তীব্র বিতর্ক ফাঁস হলো সোশ্যাল মিডিয়ায়।

প্রসঙ্গত এই রিয়েলিটি শোতে এবার প্রতিযোগী হিসেবে যোগদান করেছেন জি বাংলার ‘সারেগামাপা’ বিজয়ী গায়ক সৌম্য চক্রবর্তী। এদিন কালার্স বাংলার তরফে সোশ্যাল মিডিয়ায় যে প্রোমো শেয়ার করা হয় সেখানে দেখা যায় সৌম্য চক্রবর্তীর সঙ্গে বিচারক অভিজিত ভট্টাচার্যের তীব্র বিরোধী বাধতে।

সৌম্যের গাওয়া একটি গান বিচারকের আসন থেকে অভিজিৎ ভট্টাচার্য সমালোচনা করতেই পাল্টা প্রতিবাদ করেন গায়ক। বলাই বাহুল্য এই প্রোমো রীতিমতো চাঞ্চল্য ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু তারপরেই নিজের সোশ্যাল মিডিয়া থেকে তার বক্তব্যকে অনুগামীদের সামনে তুলে ধরেন গায়ক স্বয়ং।

আরও পড়ুন: অক্সফোর্ড থেকে ডিগ্রি নিয়ে দেশে ফিরছে অভিনেতা উজান, ছবির মত বাস্তবেও ‘লক্ষ্মী ছেলে’ সে, অভিনয়ের পাশাপাশি পড়াশোনাতে ও দারুন ভালো কৌশিক পুত্র

তিনি জানিয়েছেন তিনি নিজেই ওই শো থেকে বেরিয়ে আসতে চেয়েছিলেন। কিন্তু বিভিন্নভাবে চ্যানেল কর্তৃপক্ষ তাকে আটকে দেন। পাশাপাশি পরবর্তী এপিসোডেই তাকে এলিমিনেট করে দেওয়া হয় বলে জানিয়েছেন সৌম্য। সোশ্যাল মিডিয়া পোষ্টের মাধ্যমে তিনি এদিন আরো অভিযোগ করে বলেছেন যে শোয়ের সাউন্ড ব্যালেন্স থেকে শুরু করে জনপ্রিয়তা কোনটাই ঠিকঠাক নয়। তাই এই শো থেকে বেরিয়ে এসে তিনি ‘ফাটিয়ে উল্লাস’ করেছেন এমনটাই মত গায়ক এর।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment