Gold ₹143,350/10g
Silver ₹239.93/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
20 June 2026

বড়দিনে পর্দায় ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’, পোস্টার রিলিজ করে জানালেন সৃজিত

আগামী ২৫ ডিসেম্বর, বড়দিনে মুক্তি পাচ্ছে সৃজিত মুখার্জির নতুন ছবি ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’

বড়দিনে পর্দায় ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’, পোস্টার রিলিজ করে জানালেন সৃজিত

অপেক্ষার অবসান। ফের কাকাবাবু সিরিজ নিয়ে হাজির হচ্ছেন পরিচালক সৃজিত মুখার্জি। আগামী ২৫ ডিসেম্বর, বড়দিনে মুক্তি পাচ্ছে সৃজিত মুখার্জির নতুন ছবি ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’। সোশ্যাল মিডিয়ায় ছবির পোস্টার প্রকাশ করে নিজেই এই খবর জানিয়েছেন সৃজিত।

প্রয়াত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের অমর সৃষ্টি কাকাবাবুকে নিয়ে আগেও দু’বার পর্দায় হাজির হয়েছেন সৃজিত ও প্রসেনজিৎ জুটি। ‘মিশর রহস্য’, ‘ইয়েতি অভিযান’-এর পর সৃজিত হাজির হচ্ছেন কাকাবাবু সিরিজের তৃতীয় ছবি নিয়ে। এবার ‘জঙ্গলের মধ্যে এক হোটেল’গল্প অবলম্বনে তৈরি হয়েছে ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’ ছবিটি। ছবির প্রযোজনা সংস্থা SVF-এর তরফে বৃহস্পতিবার ছবির নতুন পোস্টার প্রকাশ্যে আনা হয়েছে। ক্যাপশনে লেখা, ”এই বড়দিনে আফ্রিকার রাজাকে টেক্কা দিতে আসছে আমাদের রাজা রায়চৌধুরি।” ছবিতে প্রসেনজিৎ ছাড়াও রয়েছেন আরিয়ান ভৌমিক, অনির্বাণ চক্রবর্তী প্রমুখ।

কাকাবাবু ও সন্তুর অভিযান নিয়ে পুজোতেই পর্দায় ফিরতে চেয়েছিলেন সৃজিত, প্রসেনজিতরা। কিন্তু করোনা- কাঁটায় সেটা আর হয়নি। তবে এবার সেই ছবি বড়দিনেই রিলিজ হচ্ছে বলে ঠিক হয়েছে।

আরও পড়ুন: সুশান্তর প্রাক্তন প্রেমিকা অঙ্কিতার বাড়িতে আসলো দুই নতুন সদস্য, শেয়ার করলেন তাদের ভিডিও

শীতের আমেজের সঙ্গে রহস্য রোমাঞ্চের কোনও ছবি বড় পর্দায় আসেনি এমনটা বোধহয় কোন বছরে হয়নি। তাই এবার বড়দিনে বাঙালি পাঠকের প্রিয় কাকাবাবুকে নিয়ে আবার একবার প্রেক্ষাগৃহে ফিরছেন সৃজিত – প্রসেনজিত জুটি।

 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment