কাঁকিনাড়া স্টেশনের কাছে বোমা ফেটে মৃত্যু এক শিশুর, আহত আরও এক

কাঁকিনাড়ায় বোমা ফেটে মৃত্যু হল এক শিশুর। বল ভেবে বোমা ভেবে খেলতে গিয়ে মৃত্যু হয়েছে ওই শিশুর। ঘটনায় আহত অপর এক শিশু। আহত অবস্থায় ভর্তি করা হয় ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে। পড়ে তাঁকে কল্যাণী জে এন এম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

মঙ্গলবার সকালে কাঁকিনাড়া স্টেশনের কাছে প্রেমচাঁদনগরের লাইন ধারে পড়েছিল ওই বোমা। ৬ বছরের চিকু পাসওয়ান সেটি বোমা ভেবে খেলতে যায়। আর সঙ্গে সঙ্গে ফেটে গিয়ে সেখানেই মৃত্যু হয় তাঁর। ১১ বছরের মহেশ সাউয়ের একটি হাত বিস্ফোরণে গুরুতর ভাবে আহত হয়েছে। ঘটনাস্থলে পৌঁছায় নৈহাটির জিআরপি-আরপিএফ এবং ভাটপাড়া থানার পুলিশ। এই বিষয়ে স্থানীয় কাউন্সিলর সত্যেন রায় জানিয়েছেন, গোটা ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। মৃত শিশুর পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। সাংসদ অর্জুন সিংহ বলেন, এই ঘটনা অত্যন্ত মর্মান্তিক। রেল লাইনে আগেও বোমা পাওয়া গিয়েছিল। এলাকায় জুয়ার ঠেক বন্ধ করার কথা বলেন তিনি। পাশাপাশি এলাকার বাসিন্দাদের কাছে নিজেদের শিশুদের প্রতি নজর রাখার কথা বলেন তিনি।