Gold ₹144,300/10g
Silver ₹241.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
8 July 2026

কঙ্গনা রানাওয়াতের নতুন শিকার পপস্টার রিহানা

কঙ্গনা রানাওয়াতের নতুন শিকার পপস্টার রিহানা

ভারতের নয়া কৃষি আইনের বিরুদ্ধাচারণ করলে আক্রমণ করছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। স্বদেশী থেকে বিদেশি কারোর ছাড় নেই সেখানে। মঙ্গলবার আমেরিকার পপস্টার রিহানা কৃষি বিক্ষোভের একটি লিংক তার টুইটার হ্যান্ডল থেকে শেয়ার করে লেখেন, “why are not we talking about this? #FarmersProtest” অর্থাৎ ‘কেন আমরা এই বিষয় নিয়ে কথা বলছি না?’ এই বার্তার মাধ্যমে তিনি ইঙ্গিত দিয়েছেন বিক্ষোভকারীদের সমর্থনের বিষয়টি।

হঠাৎই ছন্দপতন। পপ সিঙ্গার রিহানার টুইট দেখে ক্ষোভ সামলাতে না পেরে আক্রমণ করে বসেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। রিহানার টুইট কে প্রসঙ্গ করে তাঁকে জবাবে লিখেন, “No one is talking about it because they are not farmers they are terrorists who are trying to divide India, so that China can take over our vulnerable broken nation and make it a Chinese colony much like USA… Sit down you fool, we are not selling our nation like you dummies.”

এখানেই থেমে থাকেনি। কঙ্গনা একের পর এক কুরুচিকর মন্তব্য করতে থাকে রিহানার বিরুদ্ধে। কখনো বা অশ্লীল পরিচয়, আবার কখনো তার ক্যারিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন।

ভারতে রোজ ঘটে চলা কৃষি আন্দোলন আন্তর্জাতিক দরবারে সক্রিয় চর্চার বস্তু হয়ে দাঁড়িয়েছে। নয়া কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলনরত কৃষকদের পাশে একের পর এক আন্তর্জাতিক ব্যক্তিত্ব সক্রিয় ভূমিকা নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে। মঙ্গলবার রাতে নোবেল মনোনীত পরিবেশ আন্দোলন কর্মী গ্রেটা থুনবার্গ কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়ে টুইট করেছেন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment