Gold ₹143,750/10g
Silver ₹240.58/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 33°C
18 June 2026

ফের হাড্ডাহাড্ডি হৃতিক কঙ্গনা লড়াইঃ মামলা স্থানান্তরিত হল অপরাধ দমন শাখায়

এককালে চুটিয়ে প্রেম করেছেন বলিউড কুইন কঙ্গনা এবং গ্রীক গড হৃতিক। কিন্তু বেশিদিন সেই সম্পর্ক সুখের আভাস দেয়নি।

ফের হাড্ডাহাড্ডি হৃতিক কঙ্গনা লড়াইঃ  মামলা স্থানান্তরিত হল অপরাধ দমন শাখায়

এককালে চুটিয়ে প্রেম করেছেন বলিউড কুইন কঙ্গনা এবং গ্রীক গড হৃতিক। কিন্তু বেশিদিন সেই সম্পর্ক সুখের আভাস দেয়নি। বছর যেতে না যেতেই দুজনের মধ্যে এতোটাই তিকতা তৈরি হয় যে পরে দুজনের ব্রেকাপ হয়ে যায়। এমনকি দুজনের ঝামেলা এতোটাই খারাপ পরিস্থিতির দিকে এগোয় যে শেষপর্যন্ত হৃতিক কঙ্গনার বিরুদ্ধে এফআইআরও করতে বাধ্য হন। অভিযোগ জানানো হয় কঙ্গনা শয়ে শয়ে মেল করার পাশাপাশি তাঁর নামে ভুয়ো ইমল আইডি বানিয়ে সেখান থেকে নিজেকে মেল করেছেন। আর এই ঘটনার ভিত্তিতেই কঙ্গনার বিরুদ্ধে ব্যবস্থা নেন হৃতিক। কিন্তু এবার অভিনেতার অভিযোগ, ২০১৬ সালের সেই মামলার কোনও অগ্রগতি হয়নি। ফলত মুম্বই পুলিশ কমিশনারের কাছে এই কেসের ব্যবস্থা নেওয়ার কথা জানান হৃতিকের আইনজীবী মহেশ জেঠমালানি।

আরও পড়ুন: বলিউড অভিনেত্রী স্বরা ভাস্করের সমস্ত জিনিসপত্র নিয়ে চম্পট দিলেন গাড়ির ড্রাইভার, ভারতের বাইরে গিয়েও বিড়ম্বনায় স্বরা, তাঁর জিনিসপত্র নিয়েই গাড়ি ছোটান সেই চালক

আর এবার এই আবেদন অনুযায়ী মুম্বই পুলিশ এই মামলা স্থানান্তরিত করেছে অপরাধ দমন শাখায়। হৃতিকের বিশ্বাস হয়তো এবার মামলা একটু হলেও এগোবে। দীর্ঘ চার বছর ধরে পরে থাকা এই মামলা না এগোনোয় অনেক দিন ধরেই একটা ব্যবস্থা নেওয়ার কথা ভাবছিল হৃতিক। কিন্তু সেইভাবে ফল না মেলায় নিজেও অনেকটাই হতাশ হয়েছিলেন হৃতিক। প্রসঙ্গত, বেশ কয়েক বছর আগে ক্রিশ ছবি থেকেই কঙ্গনা আর হৃতিকের একটি সম্পর্ক গড়ে ওঠে। পরে সে সম্পর্ক ভেঙ্গেও যায়, অন্যদিকে হৃতিকের স্ত্রী সুজানের সাথেও ডিভোর্স হয়ে যায়। কিন্তু বর্তমানে তাঁরা দুজনেই খুব ভালো বন্ধু এবং মাঝে মাঝেই দুজনকে নানা পারিবারিক অনুষ্ঠানে একত্রে বহুবার দেখা গিয়েছে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment