Gold ₹146,350/10g
Silver ₹244.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
19 July 2026

অবশেষে ‘দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে মুখ খুলতে বাধ্য হলেন করণ জোহার! ‘দ্য কাশ্মীর ফাইলস’-র নামে এ কী বললেন করণ, প্রায় তিন সপ্তাহ পেরিয়ে যাওয়ার পর কাশ্মীর ফাইলস ছবি নিয় প্রতিক্রিয়া দিলেন করণ

অবশেষে ‘দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে মুখ খুলতে বাধ্য হলেন করণ জোহার! ‘দ্য কাশ্মীর ফাইলস’-র নামে এ কী বললেন করণ, প্রায় তিন সপ্তাহ পেরিয়ে যাওয়ার পর কাশ্মীর ফাইলস ছবি নিয় প্রতিক্রিয়া দিলেন করণ

বেশ কয়েক সপ্তাহ হল বলিউডে মুক্তি পেয়েছে বিবেক অগ্নিহোত্রীর ছবি ‘দ্যা কাশ্মীর ফাইলস’। ইতিমধ্যেই বক্স অফিসে দারুণ হিট করেছে এই ছবি। তবে মাত্র কয়েকদিন আগে এই ছবি নিয়ে মুখ খুললেন বলিউডের অত্যন্ত জনপ্রিয় পরিচালক করণ জোহর। এই ছবিকে ‘আন্দোলন’ বলে আখ্যা দিয়েছেন তিনি।

পাশাপাশি বলেছেন বর্তমান সময়ের পরিচালকদের শেখা উচিত কি করে বাস্তবের ঘটনাকে পর্দায় তুলে ধরতে হয়। বিবেক অগ্নিহোত্রী ছবি ১৯৯০ সালের কাশ্মীর পন্ডিত দের সাথে হওয়া অন্যায়ের অবিচার এর সত্য ঘটনা তুলে ধরেছেন। ইতিমধ্যেই এই ছবি বক্সঅফিসে ২৫০ কোটির ব্যবসা করেছে।

এক সাক্ষাৎকারে কারণ জোহার নিজেই জানিয়েছেন “বলিউডের আর পাঁচটা সিনেমার মতো কাশ্মীর ফাইলস বড় বাজেট নিয়ে বানানো হয়নি, কিন্তু এর সাফল্য বক্সঅফিসে দারুন লাভজনক হয়েছে। তোমাকে এটা মানতেই হবে ছবিতে এমন কিছু আছে যার সাথে গোটা দশের মানুষ কানেক্ট করেছে। জানার জন্যও তোমায় দেখতে হবে। এটাকে গ্রহণ করার জন্য, জানার জন্য দেখতে হবে। এটা আর একটা ছবি নেই, এটা একটা বিপ্লবের মুখ হয়ে দাঁড়িয়েছে।”

আরও পড়ুন: সৌরভের স্ত্রী ও কন্যার দুর্দান্ত নাচ দেখুন Sourav Ganguly Wife & Daughter Dance Video | Dona | Sana

প্রসঙ্গত এই ছবি নিয়ে বলিউডের গুটিকয়েক তারকা ছাড়া আর কেউই কোনো রকম মন্তব্য করেননি। আর কঙ্গনা রানাওয়াত এই জিনিসটির প্রতিবাদ করেছেন। তিনি নিজের সোশ্যাল মিডিয়ায় একাউন্টে জানিয়েছিলেন যে ‘আপনার নিশ্চয়ই খেয়াল করেছেন যে কাশ্মীর ফাইলস নিয়ে কেউ কোনো রকম মন্তব্য রাখেননি সবাই নীরবতা পালন করছে এই ছবি নিয়ে। কিন্তু এই ছবি সবার কাছে একটি সুন্দর মেসেজ নিয়ে গিয়েছে তুলে ধরেছে আসল সত্যি ঘটনাটা।’

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment