Gold ₹144,900/10g
Silver ₹242.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
11 July 2026

সইফ-করিনা পরিবারে খুশির হাওয়া, নতুন অতিথি এল করিনার কোল আলো করে

সইফ-করিনা পরিবারে খুশির হাওয়া, নতুন অতিথি এল করিনার কোল আলো করে

করিনা কাপুর খানে দ্বিতীয় সন্তানের আগমন নিয়ে বেশ চিন্তিত ছিল সইফ আলি খান। সেই চিন্তার অবসান ঘটিয়ে নতুন অতিথি এল পতৌদির পরিবারে। গত রাতে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি নারসিং হোমে ভর্তি হয় করিনা। ২০২০-র আগস্ট মাসে পরিবারে নতুন সন্তান আসার খবর প্রকাশ্যে এনেছিলেন সইফ-করিনা।

২০১৬-তে জন্ম নিয়েছিল করিনার প্রথম সন্তান তৈমুর। এরপর প্রায় ৪ বছর কেটে গেছে বেবো এবার দ্বিতীয় সন্তানের মা হলেন। করিনার কোল আলো করে জন্ম নিল পুত্র সন্তান। দ্বিতীয় সন্তান জন্ম নেওয়ার কয়েক দিন আগে থেকেই সইফ ও করিনা তাঁদের নতুন বাড়িতে থাকা শুরু  করেছিলেন।

চতুর্থবার বাবা হলেন সইফ আলি খান। প্রথম বিবাহিত জীবনে দুই সন্তান, অভিনেত্রী সারা আলি খান এবং ছেলে ইব্রাহিম। অন্তঃসত্ত্বা থাকাকালীন অবস্থায় নিজেকে চার দেওয়ালের মধ্যে আটকে রাখেননি কারিনা কাপুর খান। পুরোদমে কাজের মধ্যে নিজেকে নিমজ্জিত রেখেছিলেন। নতুন ছবির শুটিং থেকে শুরু করে বিভিন্ন বিজ্ঞাপনের শুটিংয়েও তাঁকে দেখা গেছে।

আরও পড়ুন: কাঁধ খোলা কালো ড্রেসে ক্যামেরার সামনে বিচিত্র অঙ্গভঙ্গি করে ভাইরাল শ্রুতি দাস! আরো একবার নিজের রিল ভিডিও জন্য নেটিজেনদের কটাক্ষের সম্মুখীন হতে হলো ছোটপর্দার অভিনেত্রী শ্রুতি দাস কে, ভাইরাল ভিডিও

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment