Gold ₹143,700/10g
Silver ₹240.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
25 June 2026

‘সব দশকেই ও বাবা হয়েছে, এইবার আর নয়’, সাইফ কে আর সন্তানের জন্ম দিতে দেবে না কারিনা কাপুর, সাফ জানিয়ে দিলেন অভিনেত্রী নিজেই, মুখ খুললেন সুপারস্টার অভিনেত্রী

‘সব দশকেই ও বাবা হয়েছে, এইবার আর নয়’, সাইফ কে আর সন্তানের জন্ম দিতে দেবে না কারিনা কাপুর, সাফ জানিয়ে দিলেন অভিনেত্রী নিজেই, মুখ খুললেন সুপারস্টার অভিনেত্রী

বলিউডের অন্যতম আলোচিত অভিনেত্রী দের মধ্যে অন্যতম একজন হলেন কারিনা কাপুর। বেবো র ব্যক্তিগত জীবন নিয়ে নানান সময় নানান ধরনের খবর চর্চা শিরোনামে উঠে আসে। তবে এবারে এক অদ্ভুত কারণের জন্য চর্চা শিরোনামে উঠে আসলেন সাইফ এবং কারিনা দুজনেই। সাইফ কে এবারে সন্তান না নেওয়ার জন্য সতর্ক করলেন কারিনা। ইতিমধ্যেই সাইফ-কারিনার দুজন সন্তান রয়েছে তৈমুর এবং জাহাঙ্গীর এছাড়াও সাইফ আলী খানের প্রথম পক্ষের স্ত্রী অমৃতা সিংয়ের ও দুজন সন্তান রয়েছে সারা এবং ইব্রাহিম।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কারিনা কাপুর জানিয়েছেন যে “সাইফ আলি খান প্রতিটি দশকে একজন করে সন্তানের জন্ম দিয়েছে তাই আমি এবার ওকে স্পষ্টভাবে না করে দিয়েছি এই ৬০ বছর বয়সে এসে আর এই কাজ না করার।” সাইফ আলি খান প্রথম নিজের থেকে ১২ বছরের বড় অমৃতা সিংকে বিয়ে করেন এবং তাদের দুজন সন্তান রয়েছে এরপর কারিনা কাপুর খানকে বিয়ে করেন অভিনেতা। কারিনা কাপুর সাইফ এর থেকে ১২ বছরের ছোট। সাইফ আলী খানের বড় মেয়ে সারা এবং সাইফ আলী খানের ছোট ছেলে জাহাঙ্গীর এর মধ্যে ২৫ বছরের পার্থক্য রয়েছে।

কারিনা সাফ জানিয়েছেন “সাইফ ২০,৩০,৪০,৫০ বছর বয়সে বাবা হয়েছে। কিন্তু ৬০ বছর বয়সে এসে আমি তাকে এই কাজ করতেনা করেছি। সাইফ একজন অত্যন্ত বুদ্ধিমান এবং দায়িত্ববান বাবা যে প্রতিটি ক্ষেত্রে নিজের সন্তানের প্রতি দায়িত্ব পালন করেন। আর আমাদের শেষ দুই সন্তানকে মানুষ করতে আমরা দুজনেই আপ্রাণ চেষ্টা করছি তাই আমি ঠিক করেছি যখন সাইফ শুটিংয়ে থাকবে তখন আমি সন্তানদের দেখাশুনা করব।

আরও পড়ুন: মঞ্চে নাচতে গিয়ে সকলের সামনে ব্লাউজ ছিঁড়ে পড়ে গেল অভিনেত্রী রাখি সাওয়ান্ত এর, নিমেষে ভাইরাল ভিডিও

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment