Gold ₹146,150/10g
Silver ₹244.57/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
15 July 2026

পায়ে ১০ লাখ এর চটি! দ্বিতীয় সন্তানের খেয়াল এভাবেই রাখছেন কারিনা!

বলিউডের হট ডিভা কারিনা কাপুর খানকে চেনেন না এরকম কাওকে হয়ত খুঁজে পাওয়া যাবে না। সে অভিনয় হোক বা ফ্যাশন

পায়ে ১০ লাখ এর চটি! দ্বিতীয় সন্তানের খেয়াল এভাবেই রাখছেন কারিনা!

বলিউডের হট ডিভা কারিনা কাপুর খানকে চেনেন না এরকম কাওকে হয়ত খুঁজে পাওয়া যাবে না। সে অভিনয় হোক বা ফ্যাশন ,কোন কিছুতেই তাকে টেক্কা দেওয়া সম্ভব নয় । সম্প্রতি দ্বিতীয়বার মা হতে চলেছেন কারিনা।

আর দ্বিতীয় সন্তানের দিকে নজর দেওয়ার জন্য গর্ভবতী কারিনা যেন একটু বেশি খেয়াল রাখছেন নিজের। কেন? কারণটা হলো তিনি পায়ে পড়েছেন দশ লাখ টাকার চটি! কি শুনে বিশ্বাস হচ্ছে না তো? কিন্তু না এমনটাই হয়েছে। সম্প্রতি করিনাকে দেখা গেল ইন্টারন্যাশনাল ব্র্যান্ড Bottega Veneta-এর লিডো চপ্পলে ! যার এক জোড়ার দাম ১০ লাখ ৬ হাজার টাকা ! জানা গিয়েছে, মাতৃত্বকালীন সময়ে যেহেতু পা ফোলে, সেহেতুই হাঁটা-চলা ঠিক রাখতেই এই ধরনের চপ্পল পরেন মহিলারা !

প্রসঙ্গত সাইফ আলী খানের সঙ্গে বিয়ে হওয়ার আগে এই বলিউড ডিভা এর নাম অনেক নায়কের সঙ্গে জড়িয়ে যায়। কিন্তু হঠাৎই সব গুঞ্জন কে পিছনে ফেলে নবাবপুত্র সাইফ আলী খানকে বিয়ে করেন নেন তিনি । এরপর থেকেই সাইফ-কারিনার বিবাহিত জীবন সবসময় লাইমলাইটে থেকে এসেছে। তারপর জন্ম হয় তাদের ফুটফুটে বাচ্চা তৈমুরের। নিউজ চ্যানেল থেকে শুরু করে সাধারণ মানুষ , তৈমুর কখন কি করছেন সে কথা জানার জন্য উৎসাহ কম নয়। এর কিছুদিন পরই সাইফ-কারিনা আবার ঘোষণা করেছেন যে তারা দ্বিতীয়বার সন্তানের মা বাবা হতে চলেছেন। তাই মাতৃত্বকালীন নিজের একটু খেয়াল রাখতে হয় বৈকি ! জানিয়েছেন কারিনা।

আরও পড়ুন: দেউলিয়া হতে হতে অল্পের জন্য রক্ষা পেয়েছিলেন সুপারস্টার বিগ বি তার ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছিল কোন আটটি ছবি জেনে নিন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment