Gold ₹143,800/10g
Silver ₹240.66/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
23 June 2026

বউ করিনার চেয়ে বেশি হট ক্যাটরিনা! প্রকাশ্যে করণ জোহারের প্রশ্নের উত্তরে বলেছিলেন সইফ, তুমুল ভাইরাল ভিডিও

বউ করিনার চেয়ে বেশি হট ক্যাটরিনা! প্রকাশ্যে করণ জোহারের প্রশ্নের উত্তরে বলেছিলেন সইফ, তুমুল ভাইরাল ভিডিও

টেলিভিশন জগতের একটি জনপ্রিয় ডান্স রিয়্যালিটি শো ‘ঝালাক দিখলাজা’য় প্রকাশ্য ক্যামেরায় কারিনা কাপুর খানের থেকে ক্যাটরিনা কাইফকে বেশি হট বললেন সাইফ আলি খান। রিয়্যালিটি শোয়ের মঞ্চে কারাণ জোহারের প্রশ্নের উত্তরে সাইফ আলী খানের কথা শুনে অবাক হয়ে যান শাহিদ কাপুর নিজেও। সাত বছর আগেকার এই ভিডিও সম্প্রতি ভাইরাল হতে দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। যা দেখে আবারও মজা নিচ্ছেন নেটনাগরিকরা।

সম্প্রতি এই পুরনো ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই নেটদুনিয়ায় হালকা-পাতলা শোরগোল পড়েছে বলিউডের এই তারকাদের নিয়ে। সম্ভবত ‘ফ্যান্টম’ ছবির প্রচারের জন্য এই রিয়্যালিটি শোয়ের মঞ্চে হাজির হয়েছিলেন সাইফ আলি খান ও ক্যাটরিনা কাইফ। উল্লেখ্য, ‘ঝালক দিখলাজা’র বিচারক আসনে ছিলেন কারাণ জোহার ও শাহিদ কাপুর।

এদিন একই মঞ্চে দেখা মিলেছিল কারিনা কাপুর খানের বর্তমান ও প্রাক্তনের। এই সুযোগ কিছুতেই ছাড়তে নারাজ ছিলেন কারাণ জোহার। একই মঞ্চে কারিনা কাপুর খানের প্রাক্তন ও বর্তমান উপস্থিত, সেক্ষেত্রে কিছু একটা ঘটতে চলেছে, তা আন্দাজ করতে পেরেছিলেন সকলেই। সম্প্রতি সেই ভিডিওই ভাইরাল হয়েছে।

আরও পড়ুন: পুজোয় দোলনকে নিয়ে লাঞ্চ ডেটে দীপঙ্কর! এত বছর পরেও ভালোবাসার রং উজ্জ্বল, হাতে হাত, চোখে চোখ- মনের মানুষের সঙ্গে মধ্যহ্নভোজ, প্রেমে ডুবেই পুজো কাটালেন এই দম্পতি

শোয়ের মাঝে কারাণ জোহার সাইফ আলি খানকে প্রশ্ন করেন বলিউডের কোন নায়িকা তার কাছে বেশি হট? এর উত্তরে কিছু না ভেবেই সাইফ আলি খান নাম নিলেন ক্যাটরিনা কাইফের। তার এই উত্তর শুনে অবাক হয়ে যান সকলের পাশাপাশি কারিনার প্রাক্তনও। এরপরেই কারাণ তাকে মনে করিয়ে দেন তাকে কিন্তু দিনের শেষে বাড়ি ফিরতে হবে। এরপরেই ক্যামেরার সামনে প্রকাশ্যে সাইফ আলি খান জানান তার জীবনে কারিনা কাপুর খান ছাড়া আর কেউ নেই। এমনকি এই শোতেই কারাণ জোহার জানান তার কাছে সবথেকে হট অভিনেত্রী শুরু থেকেই কারিনা কাপুর খান, আর কেউ নন। শাহিদ কাপুর ও সাইফ আলি খানকে একসাথে পেয়ে মজার ছলেই রিয়্যালিটি শোয়ের মঞ্চে এই পুরো ঘটনাটা ঘটিয়েছিলেন পরিচালক, তা ভিডিওটি দেখে স্পষ্ট। পুরনো এই ভিডিওটি পুনরায় ভাইরাল হতেই আবারও পুরনো কথা উঠে এসেছে সকলের সামনে, তা বলাই বাহুল্য।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment